ছিলেন জুলাই আন্দোলনের সমর্থক, ধর্ষণের হুমকি পেয়ে তাকেই ছাড়তে হলো খেলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫

ছিলেন জুলাই আন্দোলনের সমর্থক, ধর্ষণের হুমকি পেয়ে তাকেই ছাড়তে হলো খেলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫ |
তাসমাতি এমা ছিলেন পেশাদার শ্যুটার, জাতীয় শ্যুটিং দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ‘ছিলেন’ বলতে হচ্ছে কারণ এখন জাতীয় দল দূরে থাক পেশাদার শ্যুটিং সার্কিটেই থাকতে পারছেন না তিনি। খোদ শ্যুটিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম হায়দার সাজ্জাদ তাকে ‘ধর্ষণের’ হুমকি দিয়েছেন। এখন খেলাধুলো ছেড়ে দিতে হয়েছে তাকে। তবে নারী ক্রীড়াবিদদের উপর যৌন হয়রানির ইস্যুতে মুখ খুলেছেন তিনি। এমা গত ২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলাদেশের। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে আরও অনেকের মতন সামিল হয়ে পরে বোকা হয়েছেন তিনিও। সেই সময় ফেসবুকে বেশ এক্টিভ দেখা যেত তাকে। তবে জুলাইর পট পরিবর্তনের কিছুদিনের মধ্যেই টের পান সর্বনাশ হয়ে গেছে। ক্রীড়া

উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠ হিসেবে শ্যুটিং ফেডারেশনে পদ পান সাজ্জাদ। যুগ্ম সম্পাদক হলেও তিনিই মূলত হর্তা কর্তা। এমা একটি গণমাধ্যমে জানান, ফেডারেশনের কিছু কর্মকর্তা তাকে যৌন হেনস্থার চেষ্টা চালান। এই বিষয়ে কথা বলতে গেলে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। কারণ জানতে চাইলে সাজ্জাদের কাছে গেলে এমাকে তার মায়ের সামনে ‘ধর্ষণের’ হুমকি দেন সাজ্জাদ। এমা বলেন, ‘আমার মায়ের সামনে আমাকে বলেছে তোকে রেইপ করব। এরপর আমি আর ফেডারেশনের ধারেকাছে যাই না। এখন খেলা থেকে দূরে আছি। আমার স্বপ্ন ভেঙ্গে গেছে।’ দেশের কিংবদন্তি শ্যুটার সাবরিনা সুলতানা জানান ফেডারেশনের পরিবেশ এতই বাজে তিনি তার ছেলেকেও সেখানে আর পাঠান না, আমার ছেলে ছোট এরপরও কিছু

কিছু বিষয় সে শুনেছে। অস্বস্তির জন্য শুটিং থেকে ফিরে সে এখন পড়াশোনায় মনোযোগী। একজন ছেলের যদি এমন পরিস্থিতি হয় তাহলে মেয়েরা কতটা চ্যালেঞ্জে পড়তে হয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন