চিন্ময় ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ November, ২০২৪

চিন্ময় ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ November, ২০২৪ |
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল হয়েছে। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পুলিশ সদস্য সতর্ক অবস্থায় রয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। তারা সেখানে নানা ধরনের স্লোগান দেয়। এর আগে সম্মিলিত সনাতন জাগরণ জোট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে সারাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশের আহ্বান জানায়। বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমন্বয়ক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস জানান, চিন্ময় প্রভুকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চালিয়ে

যাবেন। চিন্ময়ের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। অন্যথায় কঠোর আন্দোলনের দেওয়া হবে। ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৬ চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর) কাজী মো. তারেক আজিজ বলেন, চেরাগী পাহাড় মোড়ে সনাতন ধর্মালম্বীরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে, সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয় সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন? বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আবার লুকোচুরি বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়? তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলেই গ্রেপ্তার—উঠছে অধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণে আওয়ামীলীগ আমলে দেয়া রায়ের প্রতিফলন নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রবাসীদের হাতে লাঞ্চিত ড. ইউনূস; টেরোরিস্ট সম্মোধন – ভিডিও ভাইরাল ব্যাটিং ও কিপিং—দুই বিভাগেই লিটন দাসের কীর্তি হাড়ের সুস্থতায় যাদুকরী ৫ খাবার পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত দাবানল হয়ে ছড়াচ্ছে বিক্ষোভ জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট রিয়াদ বিমানবন্দর বন্ধ, সৌদির আকাশ শূন্য কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫ দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪ দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক নিউইয়র্কে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার