চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৫
     ৬:৩৪ পূর্বাহ্ণ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৫ | ৬:৩৪ 136 ভিউ
চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামের ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলার এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চাঁদা না পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুটি মোটরসাইকেল নিয়ে অজ্ঞাতনামা মুখোশ পরিহিত ছয়জন যুবক বেলা পৌনে ১১টার দিকে জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে আসে। এরপর চারজন বাড়ির বাউন্ডারির ভেতরে প্রবেশ করে বাড়ি লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউণ্ড গুলি ছুরে দ্রুত স্থান ত্যাগ করে। ভবনের নিচ থেকে ৯টি

গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় বাড়ি তালাবদ্ধ ছিল এবং কোনো লোকজন ছিল না। তাই কেউ হতাহত হননি। বাড়ির বাসিন্দারা চট্টগ্রাম নগরীর বাসায় থাকেন। গুলিবর্ষণের ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ব্যাপারে জানতে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেনি। তবে হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ গণমাধ্যম কর্মীদের বলেন, ঘটনার পর পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ব্যবসায়ীর বরাত দিয়ে তিনি বলেন, ১৫ দিন আগে হোয়াটসঅ্যাপের একটি নম্বর থেকে ওই ব্যবসায়ীকে কল করে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। তবে বিষয়টি পুলিশকে জানাননি ব্যবসায়ী। তিনি মনে করেন চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তার বাড়িতে

গুলি করেছে। তারেক আজিজ বলেন, পুলিশ সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। ব্যবসায়ীকে মামলা করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম আগুনের খেলা আর ঐতিহ্যের মায়া: হ্যপিং প্রাচীন শহরের এক রঙিন উপাখ্যান ৮ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল হলো ২৪ ফ্লাইট যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র, উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় সুখবর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু