‘চাঁদা না দেওয়ায়’ ব্যবসায়ীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

‘চাঁদা না দেওয়ায়’ ব্যবসায়ীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
‘চাঁদা না দেওয়ায়’ পুরান ঢাকার ইসলামপুরের বিক্রমপুর গার্ডেন সিটির সভাপতিসহ ব্যবসায়ীদের ওপর হামলা চালানো হয়েছে।ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। বুধবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, গতকাল (মঙ্গলবার) বিক্রমপুর গার্ডেন সিটির সভাপতি বাবুল হোসেন বাবুর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করেন।আজ (বুধবার) ইসলামপুরে তাকে একা পেয়ে মারধর করে বিএনপি নেতাকর্মীরা। পরবর্তীতে বিক্রমপুর গার্ডেন সিটিতে প্রায় দুইশ বিএনপি নেতাকর্মীরা মার্কেটে প্রবেশ করে হামলা চালায়। এরই জের ধরে পাটুয়াটুলি, ইসলামপুর ও সদরঘাট এলাকার ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, আমাদের মার্কেটের

সভাপতি বাবু ভাইয়ের ওপর হামলার পর দুই শতাধিক বিএনপি লোকেরা আমাদের মার্কেটে এসে হামলা চালায়। এরা হাতে ছুরি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মার্কেটে আসে। এরা সদরঘাট থেকে টোকাইদের নিয়ে আমাদের ওপর হামলা চালায়। বিএনপি নেতা সোহরাব হোসেন ও নূর হোসেনের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হাসান বলেন, নূর হোসেনসহ কারা যেন মার্কেট কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুকে মারধর করে।এ ঘটনায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত। আশা করি, সব ঠিক হয়ে যাবে। ঘটনায় যারা জড়িত, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে আমাদের হেফাজতে তিনজন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি ঋণের সুদ কমলেও বিনিয়োগে গতি নেই আওয়ামী লীগের মিছিল মানেই পুলিশের গ্রেপ্তার বাণিজ্য রমরমা! ‘এআই মানুষকে ধ্বংস করতে পারে’: কেন থামছে না প্রযুক্তির দৌড় গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় চেম্বার আদালতেও বহাল গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার হাতিয়ার সেই বিদ্যালয়ে আবারও ঝাঁজালো গন্ধ, অসুস্থ ২০ শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, আতঙ্কে আহত কয়েকজন যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ ‘ভাতের জন্য সাগরে গেছিলো, সাত মাস হয়ে গেলো বুকের মানিক এখনও আসে না’