গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪

গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ |
প্রায় সাড়ে ৩ বছর পর আবারও রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত সব আয়ের ওপর কর অব্যাহতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। একই শর্তে ২০২৯ সালের জুন পর্যন্ত অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা আস সুন্নাহ ফাউন্ডেশনে দেওয়া দানকে কর অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সূত্র জানায়, ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছে গ্রামীণ ব্যাংক। তারই ধারাবাহিকতায় ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি সুবিধা পায় সংস্থাটি। এরপর আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ায় অব্যাহতি সুবিধার মেয়াদ আর বাড়ায়নি এনবিআর। অন্তর্বর্তী সরকার পুনরায় ২০২৯ সাল পর্যন্ত অব্যাহতি দিল গ্রামীণ ব্যাংককে। তবে এ অব্যাহতির ভূতাপেক্ষ

সুবিধা পাওয়া যাবে না। প্রজ্ঞাপন জারির দিন থেকে অব্যাহতি কার্যকর হবে। আয়কর বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আয়কর আইনে এনজিও ব্যুরো বা মাইক্রোক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষের নিবন্ধিত ক্ষুদ্র ঋণদানকারী সংস্থার আয়কে কর অব্যাহতি দেওয়া আছে। গ্রামীণ ব্যাংক এ দুটি সংস্থার অধীনে নিবন্ধিত না হওয়া সত্ত্বেও ক্ষুদ্র ঋণদান সংস্থার মতো কর্মকাণ্ড পরিচালনা করায় প্রজ্ঞাপনের মাধ্যমে কর অব্যাহতি দেওয়া হয়েছে। অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ধর্মীয় দাতব্য সংস্থা আস সুন্নাহ ফাউন্ডেশনে দেওয়া দানকে কর অব্যাহতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে একজন ব্যক্তির দানের ১০ শতাংশ অর্থ কর অব্যাহতি পাবে। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি আস সুন্নাহ ফাউন্ডেশনে ১০০ টাকা দান করলে রিটার্ন জমা দেওয়ার সময় তাকে ১০ টাকার

ওপর কর দিতে হবে না। এক্ষেত্রে দান অব্যশই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে বিসিবির ২৫ পরিচালকের পরিচয় জেনে নিন মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা ‘সফল ঈদযাত্রা ম্যানেজের’ দাবি মন্ত্রীর অথচ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ১৩৪০ চট্রগ্রামে ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে বিয়ের আসর থেকে গ্রেফতার ২ ছাত্রলীগ নেতা নোয়াখালীতে ‘জয় বাংলা’ মিছিল: শিশু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ৭ম-১০ম শ্রেণীর কোমলমতি শিশুদের গণগ্রেপ্তার অন্ধকারে ডুবছে পর্যটন নগরী: লাগাতার লোডশেডিংয়ে কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা, হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত র‌্যাব সংস্কার: ন্যায়বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ? কুষ্টিয়ায় ফাঁকা স্কুলঘরে নিয়ে শিশু ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালে “কসম কেটে বলছি, খুব নার্ভাস হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি”, বললেন স্বাস্থ্যমন্ত্রী অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম, পরিচালক হলেন যারা