এনবিআর ইস্যুতে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৫

এনবিআর ইস্যুতে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ |
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইস্যুতে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার তেজগাঁও বিসিআইতে ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। এর আগে বিকালে অর্থ মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয়। এনবিআর সংস্কার ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে সরকারের সর্বোচ্চ অর্থনৈতিক নীতিনির্ধারক পর্যায়ে এটিই প্রথম সংলাপ। এর আগে গণমাধ্যমকে ব্যবসায়ী নেতারা জানান, বর্তমানে কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?