গোলটেবিল বৈঠকে বক্তারা সমাজ থেকে রাষ্ট্র সংস্কার শুরু করতে হবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪

গোলটেবিল বৈঠকে বক্তারা সমাজ থেকে রাষ্ট্র সংস্কার শুরু করতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ |
সমাজ থেকেই পরিবর্তন আনতে হবে। সংস্কার করতে হবে। সমাজ বদলালে রাষ্ট্র বদলাবে। সমাজের সবার কথা রাষ্ট্রকে শুনতে হবে। দেশের প্রতিটি জনগণকে নাগরিক হিসাবে প্রতিষ্ঠা এবং একসঙ্গে চলার কর্মপন্থা তৈরি করতে হবে। সমাজ থেকে রাষ্ট্র সংস্কার শুরু করতে হবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘আগামীর বাংলাদেশ জনগণের ক্ষমতায়ন ও কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠা নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর পলিসি এ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসি (সিপিএএ)। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাফিউল

ইসলাম। সভায় সভাপতিত্ব করনে সিপিএএ-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. শরীফুল আলম। আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত বিচারক ইকতেদার আহমেদ, বুয়েটের অধ্যাপক ড. সুলতানা রাজিয়া, সিঙ্গাপুর নানইয়াঙ টেকনোলজি ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইদুল ইসলাম, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ আহমেদ, গাম্বিয়ার ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভারসিটির অধ্যাপক আফরোজা বুলবুল, ব্র্যাক ইনস্টিটিউিট অব গভরনেন্সের ড. মির্জা হাসান, সাংবাদিক সোহরাব হাসান, চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর শাহ বুলবুল ইসলাম, ইউকে ওপেন ইউনিভার্সিটির ড. নাবিলা ইদ্রিস, সাংবাদিক আসজাদুল কিবরিয়া, বিশিষ্ট ইসলামী চিন্তবিদ ড. মীর মানজুর মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলী আহসান জুনায়েদ প্রমুখ। মূল প্রবন্ধে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের ফসল

হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। দেড় দশকের আন্দোলনের ফলে এই গণআন্দোলন জুলাই-আগস্ট মাসে সফল গণঅভ্যুত্থানে পূর্ণতা পেয়েছে। বক্তারা বলেন, রাজনৈতিক নেতাদের একটি করিডোরের ভেতরে ঢুকাতে হবে। সেখানে রাষ্ট্র এবং সামাজিক অবস্থান মিলে তাদেরকে চাপের মুখে রাখতে হবে। জনগণের সাংবিধানিক অধিকার থাকতে হবে পারমানেন্ট বেস। মানুষ ভালো হবে বলে কোনোদিন মনে হয় না। এটা মানুষের দোষ না। তাকে যুগোপযোগী আইনি কাঠামোর ভেতর নিয়ে আসতে হবে। গোলটেবিল বৈঠকে সংবিধান সংস্কার ও বিচার ব্যবস্থাকে রক্ষা করাসহ সাত দফা সুপারিশ তুলে ধরা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬ এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? কাকে বিয়ে করলেন জেমিমা গোল্ডস্মিথ ২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধর্ষণ, আদালতে ৬০ টি স্বীকারোক্তি ট্রাম্পপুত্রের বিয়ে পরবর্তী আয়োজনের খরচ দিয়েছিলেন রুশ ব্যবসায়ী ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড ‘এসব লোক থেকে আমি দূরে থাকি’ ‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি