গুগল সার্চে আসছে নতুন সুবিধা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ১০:০৩ পূর্বাহ্ণ

গুগল সার্চে আসছে নতুন সুবিধা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৩ 153 ভিউ
প্রচলিত সার্চ ব্যবস্থার বিকল্প হিসেবে ‘এআই মোড’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। বর্তমানে গুগল সার্চে ‘এআই ওভারভিউ’ সুবিধা রয়েছে। তবে নতুন সুবিধায় এআইভিত্তিক সার্চ করতে পারবে ব্যবহারকারীরা। চ্যাটজিপিটির এআইভিত্তিক সার্চ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সাধারণ কি-ওয়ার্ডের পরিবর্তে কথোপকথনের মাধ্যমে অনলাইন থেকে বিভিন্ন তথ্য জানতে পারেন। অনুসন্ধান ফলাফলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংক দেখা যায়। গুগলও এবার একই পথে হাঁটছে। নতুন এ সুবিধা চালু হলে বর্তমানের তুলনায় আরও সহজে অনলাইন থেকে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা। বর্তমানে থাকা এআই ওভারভিউ সুবিধাটি সার্চ ফলাফলের ওপরের অংশে এআইয়ের মাধ্যমে তৈরি সংক্ষিপ্ত উত্তর দেখায়। তবে নতুন এআই মোড হবে সম্পূর্ণ ভিন্ন। এটি আলাদা একটি ট্যাবে

থাকবে। ব্যবহারকারীরা চাইলে এটি চালু করতে পারবেন। গুগল জানিয়েছে, এই মোড ব্যবহারকারীদের অনুসন্ধান আরও বুদ্ধিমত্তার সঙ্গে বিশ্লেষণ করবে এবং তথ্যকে আরও সহজবোধ্য ও সংগঠিতভাবে উপস্থাপন করবে। এতে প্রশ্নের উত্তরের পাশাপাশি তথ্যসূত্রের লিংকও দেখা যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে এআই মোড সুবিধার কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে গুগল। খুব দ্রুতই নতুন ফিচারটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা