গাজা কিংবা ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের তুলনা অনুচিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

আওয়ামী লীগ আমলের কোনো সক্ষমতাই ধরে রাখতে পারছে না বিএনপি সরকার

চুয়াত্তরের দুর্ভিক্ষ: বন্যা, অধিকার বঞ্চিতকরণ, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শীতল যুদ্ধের খাদ্য-রাজনীতির গভীরতর বিশ্লেষণ

‘ভবিষ্যতে দাম কমানোর প্রলোভন’ মার্কিন কোম্পানির সাথে সরকারের উচ্চমূল্যে এলএনজি চুক্তি

ইউনূসকে রাষ্ট্রপতি না করায় বিএনপির সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ শেখ হাসিনার

ভারতের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আগের চেয়েও জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব

দীর্ঘ টানাপোড়েনের পর ভারত সফরে তারেক রহমান: তবুও গোপন রাখার চেষ্টায় প্রেস উইং!

দলীয় কার্যালয়ে বিএনপির দুই পক্ষের হামলা, গ্রিল-আসবাবপত্র লুটপাট

গাজা কিংবা ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের তুলনা অনুচিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ |
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যে ঢাকায় বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজা কিংবা ইউক্রেনের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করা মোটেও সমীচীন নয়। বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন যে দিল্লির পছন্দ হয়নি তারই প্রতিফলন ভারতের প্রভাবশালী এই নেতার মন্তব্যে স্পষ্ট। বিশ্লেষকদের অনেকের মতে, দুই প্রতিবেশী দেশের নেতাদের কাছে সবাই দায়িত্বশীল আচরণ আশা করে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার দেশটির সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তিনি বলেছেন, ভারত শান্তিপ্রিয় দেশ। শান্তিরক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে সেনা, নৌ এবং বিমানবাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে কনফারেন্সে সভাপতির বক্তব্যে এ কথা বলেন রাজনাথ। এ

সময় তিনি ইউক্রেন এবং গাজায় চলমান সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করে সামরিক বাহিনীকে এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করার পরামর্শ দেন। একই সঙ্গে তাদের এসব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বিশিষ্ট কূটনীতিক ড. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘ভারতের নেতাদের এটা বুঝতে হবে যে, বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে সম্পর্ক রেখে নিজস্বতা নিয়ে বসবাস করতে চায়। বাংলাদেশিরা ভয় কিংবা চাপ উপেক্ষা করে নিজেদের মতো নীতিনির্ধারণ করবে।’ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষায় একতরফা নীতির পরিবর্তে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য আনয়ন করা হবে বলে এই বিশ্লেষকের অভিমত। এ বিষয়ে

ড. ইফতেখার চৌধুরী বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের চারটি অগ্রাধিকার রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অর্থনীতিকে গতিশীল করা, প্রাতিষ্ঠানিক সংস্কার সাধন এবং পররাষ্ট্রনীতিতে ভারসাম্য আনয়ন।’ নিউইয়র্কে অবস্থানরত ইফতেখার চৌধুরী টেলিফোনে দেওয়া প্রতিক্রিয়ায় আরও বলেন, জাতিসংঘে ড. ইউনূসের বক্তৃতা শোনার জন্য বিশ্বনেতারা অপেক্ষা করে আছেন। রাজনাথ সিংয়ের বক্তব্যকে যথেষ্ট উদ্বেগের কারণ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মুনিরুজ্জামান। তিনি শনিবার বলেন, ‘গাজা এবং ইউক্রেনের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির তুলনা করা অযৌক্তিক। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। ভারতের বক্তব্যে আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। কারণ বক্তব্যটি উচ্চপর্যায় থেকে এসেছে। ভারত থেকে এহেন বক্তব্য কেন দেওয়া হলো সেটা আরও বোঝার প্রয়োজন। তিনি একা বক্তব্য

দেননি। তিন বাহিনীর প্রধানরা ছিলেন। সিনিয়র কমান্ডাররা উপস্থিত ছিলেন।’ মুনিরুজ্জামান মনে করেন, বিভিন্ন ধরনের অপতথ্যের কারণে ভারত সম্ভবত চিন্তিত। বাংলাদেশের বাস্তব অবস্থা সম্পর্কে সঠিক ধারণার অভাবে তারা মনে করতে পারেন যে, বাংলাদেশ ভুল পথে যাচ্ছে। এ বিষয়ে সঠিক চিত্র তুলে ধরার জন্যে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেছেন, রাজনাথ সিংয়ের বক্তব্যটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে এখানে গাজা কিংবা ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের তুলনা করা সমীচীন নয়। দুই প্রতিবেশী দেশের নেতাদের মন্তব্য করার সময় সংবেদনশীলতা বজায় না রাখলে অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি হতে পারে। বর্তমানে দুদেশের মধ্যে সন্দেহ-অবিশ্বাস বিদ্যমান। সাবেক রাষ্ট্রদূত জুলফিকার রহমান বলেছেন, প্রতিবেশী

দুদেশের নেতাদের দায়িত্বশীল আচরণ করা উচিত। রাজনাথ সিংয়ের বক্তব্য দায়িত্বশীলতার পরিচয় নয়। রাজনাথের মন্তব্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা হচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনাথের মন্তব্য উসকানিমূলক। যদিও বাংলাদেশের সরকারের তরফে এ বিষয়ে ভারতকে কিছু বলা হয়নি। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ সম্পর্কে রাজনাথ সরাসরি কিছু বলেননি। সশস্ত্র বাহিনীর মনোবল চাঙা রাখার জন্যে তিনি বক্তৃতা করেছেন। ওই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান অবস্থা ভারতের পছন্দ নয়। এই বাস্তবতায় রাজনাথের বক্তব্য একটি রাজনৈতিক কথামালা ছাড়া কিছু নয়। ফলে বিষয়টা খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। সামনের দিনে আরও এ ধরনের রাজনৈতিক বক্তব্য আসতে পারে।

আমাদের এ নিয়ে অসহিষ্ণু হওয়ার কিছু নেই। আর সবকিছুতে সরকারিভাবে রিঅ্যাক্ট করার দরকার নেই। তবে মাঝে মাঝে বিভিন্ন পর্যায় থেকে কিছু প্রতিক্রিয়া দেখানো যেতে পারে। এদিকে, ভারতের এক সাংবাদিক বলেছেন, সামরিক কমান্ডারদের মনোবল চাঙা রাখতে প্রতিরক্ষামন্ত্রী এ ধরনের বক্তব্য অনেকটাই রুটিন কথাবার্তা। এটাকে অতি ব্যাখ্যা করে উদ্বেগজনক মনে করা ঠিক নয়। এটা বাংলাদেশকে কোনো হুমকিও নয়। তিনি বলেন, ভারতের কাছে চীনের সীমান্ত নিয়ে উদ্বেগ রয়েছে। ৪ বছরের বেশি সময় ধরে চীন সীমান্তে প্রায় ৬০ হাজার সৈন্য মোতায়েন আছে। ১৯৬২ সালের যুদ্ধের পর এত বেশি সৈন্য সমাবেশ কখনও হয়নি। ভারতের কাছে এটাই মূল উদ্বেগের বিষয়। চীন ও পাকিস্তান সীমান্ত নিয়ে উদ্বেগ ভারতের থাকবে।

বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার আছে। ভবিষ্যতে বিএনপি, জামায়াত কিংবা ছাত্র-জনতার সরকার ক্ষমতায় গেলে গত ১৫ বছরের মতো নিবিড় সম্পর্ক না হলেও ওয়ার্কিং সম্পর্ক অবশ্যই থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ আমলের কোনো সক্ষমতাই ধরে রাখতে পারছে না বিএনপি সরকার চুয়াত্তরের দুর্ভিক্ষ: বন্যা, অধিকার বঞ্চিতকরণ, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শীতল যুদ্ধের খাদ্য-রাজনীতির গভীরতর বিশ্লেষণ ক্রমাগত ধর্ষণের পর হত্যার হুমকি শিক্ষকের, ১৫ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার চেষ্টা ‘ভবিষ্যতে দাম কমানোর প্রলোভন’ মার্কিন কোম্পানির সাথে সরকারের উচ্চমূল্যে এলএনজি চুক্তি ইউনূসকে রাষ্ট্রপতি না করায় বিএনপির সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ শেখ হাসিনার ভুয়া মামলায় গ্রেপ্তার করানোয় বিএনপি নেতাকে আওয়ামী কর্মীদের ‘দাঁত ভাঙা জবাব’ ভারতের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আগের চেয়েও জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব রাশিয়া-মিয়ানমার সম্পর্ক: নিরাপত্তা থেকে অর্থনৈতিক জোটের দিকে দীর্ঘ টানাপোড়েনের পর ভারত সফরে তারেক রহমান: তবুও গোপন রাখার চেষ্টায় প্রেস উইং! এবার মাত্র ৬৪ রানেই অলআউট বাংলাদেশ নিখোঁজের দুদিন পর ডোবায় গুম করা আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত শরিফুলের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাকাই টেস্টে আশা জিইয়ে রাখল বাংলাদেশ দলীয় কার্যালয়ে বিএনপির দুই পক্ষের হামলা, গ্রিল-আসবাবপত্র লুটপাট মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত