গাজায় এক দিনে ৯০ হামলা চালিয়েছে ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫
     ৯:২০ পূর্বাহ্ণ

গাজায় এক দিনে ৯০ হামলা চালিয়েছে ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ | ৯:২০ 101 ভিউ
ফিলিস্তিনের গাজায় এক দিনে ৯০টি হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (১৯ ‍জুলাই) দখলদারদের সেনাবাহিনী নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানায়। খবর আলজাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী গত দিনে অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ৯০টি হামলা চালিয়েছে। মাত্র ৩৬৫ বর্গকিলোমিটার (১৪০ বর্গমাইল) আয়তনের ভূখণ্ডে এমন হামলা যে কোনো যুদ্ধক্ষেত্রের তুলনায় ব্যাপক। তারা দাবি করেছে, গাজার যোদ্ধাদের সামরিক কম্পাউন্ড এবং ভূগর্ভস্থ অবকাঠামোতে আঘাত করা হয়েছে। তবে হামলার অবস্থানের কোনো প্রমাণ বা বিবরণ প্রদান করেনি সেনাবাহিনী। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি বাহিনী আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত তাঁবুগুলোতে এবং গাজা শহরের একমাত্র ক্যাথলিক গির্জায় হামলা চালায়। এ ছাড়া ত্রাণপ্রার্থীদের ওপর নিয়মিত হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস

জানিয়েছে, তারা সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তা ইসরায়েল নাকচ করে দিয়েছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, কোনো চুক্তি না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে। বৃহস্পতিবার প্রকাশিত ২০ মিনিটের এক ভিডিও বার্তায় উবাইদা বলেন, ইসরায়েলি সরকার বন্দিদের বিষয়ে আন্তরিক নয়, কারণ তারা সবাই সেনাসদস্য। তিনি জানান, হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষেই আছে। সেখানে যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাওয়া এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার