ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪

আরও খবর

জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায়

আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’

পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন

দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার

সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে

ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ |
বিগত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান। এ সময় শিক্ষার্থীদেরকে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন ও উসকানির ফাঁদে পা দিয়ে ষড়যন্ত্রের শিকার না হওয়ার জন্য আহ্বান জানান। সম্প্রতি ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঐ কলেজের শিক্ষার্থীদের সাথে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে যোগ দেয় অন্তত ২০টির অধিক কলেজের শিক্ষার্থী। সর্বশেষ গত রবিবার সোহরাওয়ার্দী কলেজ ও সোমবার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর ও

লুটপাট করা হয়। এ ঘটনায় অসংখ্য শিক্ষার্থী আহত হয়। এদিকে সোমবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ অবস্থায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সকল পক্ষকে সংঘর্ষ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এরই অংশ, যা পতিত স্বৈরাচারের হাতকেই শক্তিশালী করছে বলে আমরা মনে করি।” বিচার বিভাগীয় তদন্ত দাবি করে নেতৃবৃন্দ বলেন, “শান্তিপূর্ণ শিক্ষাঙ্গনকে কারা পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে তুলছে, কাদের ইন্ধন ও ক্ষমতার আকাঙ্ক্ষায় নির্মম

বলি হচ্ছে শিক্ষার পরিবেশ, তা দ্রুত খুঁজে বের করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা আমরা প্রত্যাশা করছি। ঢাকা ও ঢাকার বাইরে সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনার বিচার দাবি করছি। সেই সাথে দেশে শান্তিশৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।” নেতৃবৃন্দ আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় স্বার্থে শিক্ষার্থীদের অবদান ইতিহাসে চিরস্মরণীয়। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। ফলে দেশ গঠনে শিক্ষার্থীদের প্রতি গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কিন্তু সাম্প্রতিককালে তৃতীয় কোনো পক্ষ শিক্ষার্থীদের ঐক্য ও সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বিশেষ

উদ্দেশ্য হাসিল করতে চায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” নেতৃবৃন্দ সকল প্রকার দ্বন্দ্ব ও সংঘাত পরিহার করে আলোচনার মাধ্যমে মতানৈক্যের সমাধান করে জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’ ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর এলডিসি উত্তরণে নতুন শঙ্কা, সংকট আরও বাড়তে পারে