ক্যান্সার রোগীদের পাশে ReVouge ও উজ্জ্বলা ফাউন্ডেশন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫
     ৪:৩৩ পূর্বাহ্ণ

ক্যান্সার রোগীদের পাশে ReVouge ও উজ্জ্বলা ফাউন্ডেশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ | ৪:৩৩ 118 ভিউ
ReVouge “Wear to Care” একটি বিশেষ উদ্যোগ, যেখানে ফ্যাশনের মাধ্যমে মানবতার সেবা দেওয়া হয়।গত ২০ থেকে ২২ মার্চ,২০২৫ সাল পর্যন্ত দেশের মিডিয়া ব্যাক্তিত্ব ক্যান্সার রোগীদের পাশে দাঁড়িয়েছেন ReVouge (Wear to Care) ও উজ্জ্বলা ফাউন্ডেশন তাদের ব্যাবহারকৃত মূল্যবান পোশাক সামগ্রী নিয়ে। তিনদিনব্যাপী এক সফল প্রদর্শনীর শেষ হয়েছে। এবারের এই আয়োজনে আংশগ্রহণ করেন সামিয়া আফরিন(অভিনেত্রী) আফরোজা পারভীন (সৌন্দর্য বিশেষজ্ঞ),তানভীন সুইটি(অভিনেত্রী),আঁখি আলমগীর (গায়িকা),কণা (গায়িকা),পিয়া জান্নাতুল(মডেল),আফসান আরা বিন্দু(অভিনেত্রী),ইসমত চৈতী(অভিনেত্রী),দীপা খন্দকার(অভিনেত্রী)। এই প্রদর্শনীর বিক্রয়ের অর্থ ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবায় ব্যায় করা হবে।প্রদর্শনী সম্পর্কে উজ্জ্বলা ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা ও মূল আয়োজক সামিয়া আফরিন এই আয়োজনের মাধ্যমে একটি বার্তা দিতে চান-“জীবন থেমে থাকেনা,লড়াই করলেই সম্ভব নতুন আশার আলো

জ্বালানো।ক্যন্সারের বিরুদ্ধে এই সংগ্রামে প্রত্যেকটি মানুষ,প্রত্যেকটি সহযোগীতা এবং প্রত্যেকটি ভালোবাসার স্পর্শ একটি নতুন ভোরের প্রতিশ্রুতি বয়ে আনে।আসুন, আমরা সবাই একসঙ্গে জীবন ও আশার পাশে দাঁড়াই। এটা কেবল শুরু। আগামীতে আমরা এই মহতী উদ্যেগে আরো অনেককে সাথে নিয়ে আরো বেশি ক্যান্সার রোগীদের মানসিক ও আর্থিক সহায়তার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই এবং এই আয়োজনে যারা সার্বিকভাবে সাহায্য করছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ” উজ্জ্বলা ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা পারভীন এই উদ্যোগের সাথে থাকতে পেরে ফাউন্ডেশন গর্বিত মতপ্রকাশ করেন এবং যারা পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত তিনদিনে অনেক মানুষের পাশাপাশি আনেক গুণিজনের সমাগম হয়েছে এবং সবাই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা