কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৬

কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৬ |
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি’সহ ৬ পদে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সাধারণ সম্পাদকসহ ৭ পদে জয়ী হয়েছে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি পদসহ ৪ পদে জয় পয়েছে জামায়াত সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির ৪৩৪ জন ভোটারের মধ্যে ৪১৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. আবু সাঈদের সাথে বিজয়ী হওয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী

ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদও আওয়ামীপন্থী রাজনীতিতে জড়িত ছিলেন। নির্বাচনী ফলাফলে নেটিজেনরা বলছেন, এ নির্বাচনের মাধ্যমে আওয়ামী ও বিএনপি সমর্থনকারীদের মধ্যে সমতার বিজয় হয়েছে। সভাপতি পদে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী শেখ মো. আবু সাঈদ ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সোহেল খালিদ মো. সাঈদ ১৩৩ ভোট এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম ৮৭ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ ২৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট খ. ম. আরিফুল ইসলাম (রিপন) ১৬৫

ভোট পান। সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুর রহমান ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল ১৯৬ ভোট পান। সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মাহমুদুল হক চঞ্চল ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বীরা হলেন অ্যাডভোকেট এস এম মনোয়ার হোসেন মুকুল (১৩৫ ভোট) ও অ্যাডভোকেট নিজাম উদ্দিন (১১৬ ভোট)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নাজমুন নাহার ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুস সাত্তার (শাহেদ) ১২৬ ভোট এবং অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম (মনিরুল) ৬৩ ভোট পান। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মকলেছুর রহমান পিন্টু ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন সেনা (১০৫ ভোট), অ্যাডভোকেট ইকবাল হোসেন

টুকু (৮৩ ভোট) এবং অ্যাডভোকেট শহিদুল ইসলাম (৭১ ভোট)। গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মো. এনামুল হক ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোছা. সুলতানা বেগম (মমো) ১৯৭ ভোট পান। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংস্কৃতিক সম্পাদক, দপ্তর সম্পাদক, সিনিয়র সদস্য ও জুনিয়র সদস্য পদে ভোট গণনা চলছিল। সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট মো. তোজাম্মেল হক, অ্যাডভোকেট রোকুনুজ্জামান (সাজু) ও অ্যাডভোকেট আশরাফুল রেজা (শিমুল)। দপ্তর সম্পাদক পদে- অ্যাডভোকেট মারুফ বিল্লাহ, অ্যাডভোকেট ওয়াকিবুল ইসলাম (লিপসন) ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম (দিপু)। সিনিয়র সদস্য পদে- অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা, অ্যাডভোকেট হাফিজুর রহমান (হাফিজ), অ্যাডভোকেট আকতারুজ্জামান আকতার, অ্যাডভোকেট হাবিবুর রহমান (আজিম) ও অ্যাডভোকেট আশুতোষ কুমার পাল (দেবাশীষ)। জুনিয়র সদস্য

পদে- অ্যাডভোকেট খাইরুজ্জামান, অ্যাডভোকেট সাইফুর রহমান (সুমন), অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম রানা (২), অ্যাডভোকেট জাভেদ কাইছার (জাসিব) ও অ্যাডভোকেট খন্দকার নবীন মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কে. এম. আব্দুর রউফ। সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মোস্তফা সামসুজ্জামান ও অ্যাডভোকেট মো. আল মুজাহিদ হোসেন (মিঠু)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নববর্ষ কবে থেকে শুরু ও বাংলা মাসের নামকরণ কীভাবে হলো দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু জেট ফুয়েল নিয়ে চট্টগ্রামে ভিড়ল জাহাজ, আসছে আরও দুই ডিজেলের চালান নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা বৈশাখের শোভাযাত্রা ৫ বিভাগে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৫ মিনিট বন্ধ থাকার পর ফের চালু মেট্রো রেল যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে চাপ দিচ্ছে সৌদি দক্ষিণ লেবাননে বহু ইসরায়েলি সেনা হতাহত পত্রিকাটি ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনকারী: ট্রাম্প ‘ খেলা’ কমিয়ে দিলো দুই দেশের বৈরি সম্পর্ক কুষ্টিয়ায় ‘পীর’ শামীম হত্যার ঘটনায় মামলা পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার! সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে? Attack on Humanitarian Physician Professor Dr. Kamrul Islam by BNP Leader — Has the Country Become a Safe Haven for Thugs? একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১ ‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’