কলকাতায় বন্যা ও তারিন বললেন, আমাদের ভৌগোলিক সীমা নেই… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৪

কলকাতায় বন্যা ও তারিন বললেন, আমাদের ভৌগোলিক সীমা নেই…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৪ |
ভারত-বাংলাদেশের বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে দুই দেশের বিনোদন অঙ্গনে। সম্প্রতি ঋতুপর্ণাকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের একটি সিনেমা থেকে। অন্যদিকে কয়েকদিন আগে কলকাতা থেকে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে বয়কটের ডাক দেওয়া হয়। এরকম পরিস্থিতিতে কলকাতা থেকেই সম্প্রীতির আহ্বান জানালেন সংগীতশিল্পী বন্যা ও অভিনয়শিল্পী তারিন। রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘শিল্প-সাহিত্যের কোনো সীমারেখা থাকে না। রবীন্দ্রনাথের কি কোনো সীমা আছে? রবীন্দ্রনাথকে কি বলতে পারি তিনি ভারত নাকি বাংলাদেশের। বলা যায় না। নজরুল, শরৎচন্দ্রকে বলতে পারি? তেমনি লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনদেরও কোনো ভৌগোলিক সীমা নেই। এখন আমরা একটি অস্থির সময় পার করছি। আমি আশা করি এ রকমটা থাকবে না। আগে যেমন ছিলাম,

সেভাবেই আমরা থাকব। আমি বিশ্বাস করি, আদান-প্রদান দ্বারা শিল্প-সাহিত্য, সংগীত আরও ঋদ্ধ হচ্ছে। কেউ যদি ভাবেন আমাদেরটা বন্ধ করে রাখব, আদান-প্রদান আর করব না, তাতে তাঁরাই ক্ষতিগ্রস্ত হবেন।’ তারিন বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। এটার মানে এই নয় যে আরেকটা দেশের পতাকাকে অসম্মান করতে হবে। অন্যকে ছোট করে কেউ বড় হতে পারে না। দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আমি মনে করি তা এখনো আছে। কিছু মানুষ চেষ্টা করছে সেই সম্পর্কটা নষ্ট করতে। তবে সব মানুষ এক রকম নয়। সব জায়গায় ভালো-মন্দ আছে। গুটি কয়েকজনকে দিয়ে সবাইকে বিচার করা ঠিক নয়। এখন মানুষ অনেক সচেতন। যাঁরা এমনটা করছেন, তাঁদের উদ্দেশ্যটা মানুষ

বুঝতে পারছেন। যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একজনের প্রতি আরেকজনের বিদ্বেষ, অশ্রদ্ধাবোধ এগুলো যেন দ্রুত বন্ধ হয়, শান্তি ফিরে আসে—এটাই আমার চাওয়া।’ পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামের সুভাষ ময়দানে শুরু হতে যাচ্ছে ১৯তম পরিবেশ সচেতনতা মেলা। সেখানে উদ্বোধনী আয়োজনে গান গাওয়ার কথা বন্যার। কিন্তু এরইমধ্যে সামাজিক মাধ্যমে সেখানকার একটি অংশ তাকে বয়কটের ডাক দিয়েছে। বর্তমানে এই রবীন্দ্রসংগীতশিল্পী ও শিক্ষিকা কনিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলকাতা আছেন বন্যা। সেখানে এক প্রশ্নের উত্তরে এরকম জবাব দেন গায়িকা। অন্যদিকে ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তারিন অভিনীত দ্বিতীয় টালিউড সিনেমা ‘৫নং স্বপ্নময় লেন’। সিনেমার প্রচারে কলকাতায় আছেন তিনি। সেখানে বন্যার মতো তিনিও দেন সম্প্রীতির বার্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহেশখালীর কারিগরদের হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮টি বন্দুক-রাইফেল উদ্ধার মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে দেশের কৃষি-খামার: জেনেটিক্যালি মডিফায়েড পশুখাদ্যের প্রচারণায় রাষ্ট্রদূত কিশোরগঞ্জে পুলিশের ‘ভুল’ অভিযানে ভাইসহ আওয়ামী লীগ নেতা আটক, জনতার তোপের মুখে মুক্তি কৃষি খাতেও মার্কিন আগ্রাসন: চাপের মুখে দেশজ উৎপাদন বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় সরকারি কর্মকর্তা বাড়িছাড়া ও মারধরের শিকার যুক্তরাষ্ট্রকে তেল-সম্পদ তুলে দেওয়ার পরেও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে, দাবি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের রোহিঙ্গাদের দেওয়া জাতিসংঘের ত্রাণে নয়ছয়: ক্যাম্পের চাল মিলে বিক্রি, জড়িত ডব্লিউএফপির কর্মীরাও শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী জামালপুরে ৭ দিনে ৫ মরদেহ উদ্ধার, আতঙ্কে জেলাবাসী নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধের দুই হাজারের বেশি ব্লক লুটের অভিযোগ, লুটপাটে পিছিয়ে নেই কেউই-দেখারও নেই কেউ আওয়ামী লীগের দোসর আখ্যায় ডেইলি স্টারের সাংবাদিককে পেটালেন ছাত্রদলের নেতাকর্মীরা চকরিয়ায় পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নেপালের ভয়াবহ বন্যা: হিমালয় কেন বারবার এমন দুর্যোগের শিকার হচ্ছে? ২০২৪-এর আগস্ট পরবর্তী বাংলাদেশের মানবিক বিপর্যয়সমূহ ‘জামায়াত-আওয়ামী লীগ একসাথে মাঠে নামছে’, রাশেদের উদ্ভট দাবি নিয়ে নেটিজেনদের হাস্যরস ইউনূসের করা দাসত্বের চুক্তি নিয়ে মুখ খুলছেন শীর্ষ ব্যবসায়ীরা, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ অনিশ্চিত চার গোল করে বড় জয় এনে দিলেন মেসি ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু