কমেছে পেঁয়াজের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪

কমেছে পেঁয়াজের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ |
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। ইন্দোর জাতের ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গতকালকেও বিক্রি হয়েছিল ৮৫ টাকা কেজি দরে। তবে চাল ও আলু আগের দামেই বিক্রি হচ্ছে। আঠাশ জাতের চাল ৫৮ টাকায়, সম্পাকাটারি ৭০, স্বর্ণা জাতের চাল ৫৫ এবং জিরাশাইল জাতের চাল ৬৬ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানি করা রত্না আতব ৫৩ থেকে ৫৪ টাকায়, শম্পাকাটারি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি আলু ৬০ টাকা, ভারতীয় আলু ৫৩ থেকে ৫৪ টাক দরে বিক্রি হচ্ছে। ভারতের অভ্যন্তরে নতুন জাতের ইন্দোর পেঁয়াজ

ওঠার কারণে হিলি স্থলবন্দর দিয়ে বেশি আমদানি হওয়াতে কমেছে দাম বলে খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। বুধবার সকাল ১০টায় হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজের দাম কিছুটা কমেছে। আমরা বন্দরের পাইকারি মোকামে ৭২ টাকা কেজিতে কিনে খুচরা বাজারে ৭৫ টাকা দরে বিক্রি করছি। আগের থেকে ক্রেতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে অনেকটাই কমেছে দাম। বর্তমানে ইন্দোর নতুন জাতের পেঁয়াজ কেজিপ্রতি ৮ টাকা কমে

৭২ টাকায়, নাসিক জাতের পেঁয়াজ কেজিপ্রতি ৫ টাকা কমে ৮০ টাকায় এবং সাউথ জাতের পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে ৭৭ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি অব্যাহত থাকলে আরও কমে যাবে দাম বলেও জানা তিনি। হিলি কাস্টমসের তথ্যমতে, মঙ্গলবার ভারতীয় ৪৩ ট্রাকে ১ হাজার ৫৮০ মেট্রিকটন চাল, ৩৮ ট্রাকে ১ হাজার টন আলু এবং ২৫ ট্রাকে ৭২০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ