এস আলমের অর্থ পাচার: ইসলামী ব্যাংকের ২৫ কর্মকর্তাকে দুদকে তলব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ January, ২০২৫

এস আলমের অর্থ পাচার: ইসলামী ব্যাংকের ২৫ কর্মকর্তাকে দুদকে তলব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ January, ২০২৫ |
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের বিদেশে অর্থ পাচারের বিষয়ে বক্তব্য জানতে ইসলামী ব্যাংকের ২৫ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। দুদক সূত্র বলছে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে। বিষয়টি অনুসন্ধানে দুদক তিন সদস্যের একটি দল গঠন করেছে। দুদক অনুসন্ধান দলের প্রধান উপপরিচালক মো. আবু সাঈদ গণমাধ্যমকে বলেন, অনুসন্ধানের স্বার্থে বক্তব্য জানতে ইসলামী ব্যাংকের ২৫ কর্মকর্তাকে তলব করা হয়েছে। ৫, ৬ ও ৯ ফেব্রুয়ারি তাদের বক্তব্য নেওয়া হবে। ইসলামী ব্যাংকের

যেসব কর্মকর্তাকে তলব করা হয়েছে তারা হলেন- এসভিপি ও শাখাপ্রধান হাবিবুল্লাহ আল আমিন, এভিপি ও অপারেশনস ম্যানেজার কামরুল ইসলাম মামুন, এফএভিপি ও ইনভেস্টমেন্ট ইনচার্জ মো. জাহিরুল ইসলাম সরকার, এফএভিপি ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ এ বি মোর্শেদ, এসপিও ও জিবি ইনচার্জ আশরাফুল আলম, পিও ও ডিলিং অফিসার মো. জাহাঙ্গীর আলম, এসইভিপি ও হেড অব জোন (ঢাকা সেন্ট্রাল) মাহমুদুর রহমান, ডিএমপি মিফতাহ উদ্দিন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজ উদ্দিন চৌধুরী, এএমডি মুহাম্মদ কাইসার আলী, এএমডি জে কিউ এম হাবিবুল্লাহ, ডিএমপি ও সিআরও মো. আফতাফ হোসাইন, ডিএমডি এ এম এম কামাল উদ্দিন, ডিএমডি মোহাম্মদ সাব্বির, এসইভিপি মোহাম্মদ উল্লাহ, এসইভিপি জি এম মো.

গিয়াস উদ্দিন কাদের, এসইভিপি মো. রফিকুল ইসলাম, ইভিপি মো. ফরিদ উদ্দিন, নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সালিম উদ্দিন, সদস্য তানভীর আহমেদ, মো. কামরুল হাসান, অধ্যাপক মোহাম্মদ সালেহ জহুর, অধ্যাপক মো. ফসিউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি