ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’
মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো
মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা
ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ
ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’
ইরানকে সমর্থন জানাল চীন
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
এখনো ভারতকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান
কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা শীতল হয়েছে। কিন্তু এখনো ভারতীয় এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের উড়োজাহাজ নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান।
ভারতের পেহেলগামে গত ২২ এপ্রিল সংঘটিত জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এর পাল্টা পদক্ষেপ হিসেবে গেল ২৪ এপ্রিল সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান। এর পর দু-দেশের মধ্যেই থেমে যায় যুদ্ধ। কিন্তু বারবার আকাশসীমায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াচ্ছে ইসলামাবাদ।
এবার নতুন করে এ নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে দেশটির বিমানবন্দর বিষয়ক সরকারি কর্তৃপক্ষ, পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি- পিএএ। খবর দ্য হিন্দু ও
ইন্ডিয়ান এক্সপ্রেসের। শুক্রবার এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে পিএএ। সেখানে বলা হয়েছে, আগামী ২৪ আগস্ট ভারতীয় সময় অনুযায়ী ভোর ৫টা ১৯ মিনিট পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে নিষেধাজ্ঞা। যতদিন নিষেধাজ্ঞা থাকবে, ততদিন পর্যন্ত ভারত এবং ভারতের সঙ্গে সম্পর্কিত কোনো সামরিক, বেসামরিক কিংবা যে কোনো ধরনের উড়োজাহাজ যদি পাকিস্তানের আকাশসীমায় দেখা যায়— তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এপ্রিলে এ নিষেধজ্ঞা জারির পর কয়েক দফায় তার মেয়াদ বাড়াল পাকিস্তান। পিএএ-এর সর্বশেষ নোটিশ জারির আগ পর্যন্ত এই মেয়াদ ছিল ২৩ জুলাই পর্যন্ত।