ঋণখেলাপিদের ফের বড় ছাড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫

ঋণখেলাপিদের ফের বড় ছাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫ |
মাত্রাতিরিক্ত খেলাপি ঋণের কারণে ব্যাংকের মূলধন, আয় কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে ঝুঁকিপূর্ণ সম্পদ। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যেও বৈরী পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে আদায় বাড়িয়ে খেলাপি ঋণ কমানো সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতিতে লাগাম টানতে ঋণখেলাপিদের আবারও বড় ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সার্কুলার অনুযায়ী, এখন থেকে বিদ্যমান ঋণস্থিতির ন্যূনতম ৫ শতাংশ ডাউন পেমেন্ট নগদে পরিশোধ করে এক্সিট সুবিধাপ্রাপ্তির আবেদন করতে পারবে। আগে কমপক্ষে ১০ শতাংশ পরিশোধ করে আবেদন করতে হতো। এক্ষেত্রে

ঋণখেলাপিরা এক্সিট সুবিধা পেতে ৫ শতাংশ কম অর্থ দিয়ে আবেদন করতে পারবে। পাশাপাশি এ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের প্রধান নির্বাহীর ক্ষমতা বাড়ানো হয়েছে। আগে মূল ঋণ ১০ লাখ টাকা পর্যন্ত এক্সিট সুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রধান নির্বাহী বা ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অনুমোদন করতে পারতেন। এখন তারা ২০ লাখ টাকা পর্যন্ত খেলাপি ঋণের এক্সিট সুবিধা দেওয়ার আবেদন অনুমোদন করতে পারবেন। এর বেশি অঙ্কের খেলাপি ঋণের ক্ষেত্রে এক্সিট সুবিধা নিতে হলে পর্ষদ বা নির্বাহী কমিটির অনুমোদন দিতে হবে। নিয়ন্ত্রণবহির্ভূত কারণে যেসব উদ্যোক্তা ঋণখেলাপি হয়েছেন, কেবল তারাই এর আওতায় এক্সিট সুবিধা পাবেন। এছাড়া অন্যান্য কারণে খেলাপি হয়ে থাকলে তারা এ সুবিধা পাবেন না। এ ধরনের

ঋণখেলাপিদের বিশেষ ছাড় দিয়ে প্রথম সার্কুলারটি জারি করা হয় আওয়ামী লীগ সরকারের আমলের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময় ২০২৪ সালের ৮ জুলাই। ওই সময়ে এই সার্কুলারের আওতায় খেলাপি ঋণ নবায়ন করেও এর ঊর্ধ্বগতি কমানো সম্ভব হয়নি। উলটো বেড়েই চলেছে, যা এখন আরও বেশি মাত্রায় বাড়ছে। সার্কুলারে আরও একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। এতে বলা হয়, এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণ হিসাবে গ্রাহক নির্ধারিত কিস্তি অনুযায়ী পরিশোধ না করলে তা খেলাপি হলে কোনো অবস্থাতেই পুনঃতফশিলীকরণ বা পুনর্গঠন করা যাবে না। এ সুবিধাপ্রাপ্তির পর গ্রাহক পাওনা পরিশোধে ব্যর্থ হলে ঋণ আদায়ে ব্যাংক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আগের সার্কুলারে এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণ হিসাবে গ্রাহক নির্ধারিত

কিস্তি অনুযায়ী পরিশোধ না করলে তা খেলাপি হলে ব্যাংক গ্রাহকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারবে বলে উল্লেখ থাকলেও ওইসব ঋণ কোনো অবস্থাতেই পুনঃতফশিলীকরণ বা পুনর্গঠন করা যাবে না বলে কোনো নির্দেশনা ছিল না। ফলে এখন এ সুবিধা নিলে কেউ আবার খেলাপি হলে সেক্ষেত্রে ওইসব ঋণ পুনঃতফশিল বা পুনর্গঠন করা যাবে না। সার্কুলারে বলা হয়, আগের মতোই ঋণগ্রহীতার আবেদনপ্রাপ্তির ৬০ দিনের মধ্যে ব্যাংকে তা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে খেলাপি ঋণের প্রকৃত তথ্য প্রকাশ করা হয়নি। ওইসব তথ্য আড়াল করে খেলাপি ঋণ কম দেখানো হতো। যে কারণে খেলাপি ঋণের প্রকৃত চিত্র পাওয়া যায়নি। ওই সরকারের সময়ে খেলাপি

ঋণ ছিল ৯ শতাংশের বেশি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত জুনের খেলাপি ঋণের তথ্য প্রকাশ করে বর্তমান সরকার। এ সময়ে খেলাপি ঋণের লুকানো তথ্য প্রকাশ করায় তা বেড়ে দাঁড়ায় ১৭ শতাংশে। গত ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ আরও বেড়ে ২০ শতাংশ ছাড়িয়ে গেছে, তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৬ হাজার কোটি টাকায়। আওয়ামী লীগের সময়ে শেষ ঘোষিত তথ্যে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৮২ হাজার কোটি টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব! স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম!