ইসরাইলে হিজবুল্লাহর ভারি আক্রমণ শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪

ইসরাইলে হিজবুল্লাহর ভারি আক্রমণ শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ |
দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর মারাত্মক হামলার জবাব হিসেবে ইতোমধ্যেই তেলআবিবসহ ইসরাইলের দখলকৃত বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সোমবার সন্ধ্যায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের দখলকৃত বিভিন্ন অঞ্চলে সতর্ক সাইরেন বাজানো হয়েছে, যার মধ্যে তেলআবিবও রয়েছে। ইসরাইলি মিডিয়া জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর আজই প্রথমবারের মতো লেবানন থেকে তাদের দখলকৃত এলাকাগুলোতে দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরাইলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয় যে, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দখলকৃত গোলান এবং আল-কর্মেলসহ দক্ষিণ হাইফার কিছু এলাকায় আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে এসব হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে, সোমবার সকালে দক্ষিণ লেবাননে চালানো ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৩০০ মানুষ হতাহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ

হামলায় ২৭৫ জন নিহত এবং ১০২৪ জন আহত হয়েছে। ইসরাইলের হামলাগুলো লেবাননের দক্ষিণের গ্রাম ও শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এতে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু