ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৬

ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৬ |
দখলদার ইসরাইল কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে অব্যাহত হামলার জবাবে কঠোর পদক্ষেপ নিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গোষ্ঠীটি ইসরাইলি সামরিক বাহিনীর একটি সুপরিচিত ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার লঞ্চার সফলভাবে ধ্বংস করেছে। সোমবার (১ মে) সকালে হিজবুল্লাহর মিডিয়া ব্যুরো থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায়, অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে অবস্থিত বিরানিত সামরিক ঘাঁটিতে মোতায়েন করা ইসরাইলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি শক্তিশালী ড্রোন ব্যবহার করে এই নিখুঁত হামলাটি পরিচালনা করা হয়েছে। ভিডিওতে হিজবুল্লাহর ড্রোনটিকে লেবানন-ইসরাইল সীমান্ত সংলগ্ন ওই ঘাঁটির ওপর দিয়ে

উড়তে এবং লক্ষ্যবস্তু শনাক্ত করার পর সরাসরি আয়রন ডোমের লঞ্চারে আঘাত এনে সেটি সম্পূর্ণরূপে ধ্বংস করতে দেখা যায়। লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ সীমান্ত এলাকায় মোতায়েন করা ইসরাইলি আয়রন ডোম ব্যবস্থার ওপর হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এর ফলে তেল আবিব প্রশাসন হিজবুল্লাহর ছোঁড়া অন্যান্য রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা হারাচ্ছে। দক্ষিণ লেবানন ও উত্তর ইসরাইল সীমান্তে দখলদার বাহিনীর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। এই ধারাবাহিক অভিযানের আওতায় হিজবুল্লাহ ইসরাইলি সামরিক যান, সেনা সমাবেশ, সামরিক অবকাঠামো এবং রাডার ব্যবস্থা লক্ষ্য করে আরও বেশ কয়েকটি সফল হামলা

চালিয়েছে। প্রতিটি লক্ষ্যবস্তুতেই অত্যন্ত নিখুঁত ও বিধ্বংসী আঘাত হানা সম্ভব হয়েছে বলে প্রতিরোধ আন্দোলনটি দাবি করেছে। হিজবুল্লাহর দেওয়া এক বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ লেবাননের দেবাল শহরে ইসরাইলি সেনাবাহিনীর দুটি ‘নামের’ সাঁজোয়া যান লক্ষ্য করে ‘আবাবিল’ কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে, যার ফলে যান দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সূত্র: মেহের নিউজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ইংলিশ পরীক্ষার’ আগে পানামা ক্যাম্পে হাতাহাতি বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র ইতিহাসও তাকিয়ে ছিল দেম্বেলের দিকে তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি পুলিশের অভিযানে গ্রেফতার ৬৩ জামায়াত এমপির ঐচ্ছিক অনুদানে মেয়ের নাম, দিলেন ব্যাখ্যা পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন আগাবাড়ি মেস নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা ১১ মাসে সংশােধিত এডিপির অর্ধেকও বাস্তবায়ন হয়নি ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর? মুচলেকায় ছাড়া পেলেও এমপিপুত্রের বিরুদ্ধে তদন্ত চলবে: ডিবি নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ?