ইসরাইলি নিষেধাজ্ঞা বিপর্যকর হবে: ইউএনআরডব্লিউএর প্রধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫
     ৪:১৮ অপরাহ্ণ

ইসরাইলি নিষেধাজ্ঞা বিপর্যকর হবে: ইউএনআরডব্লিউএর প্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ৪:১৮ 127 ভিউ
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) ওপর আসন্ন ইসরাইলি নিষেধাজ্ঞা যুদ্ধবিরতিকে দুর্বল করবে এবং গাজা উপত্যকায় মানবিক কাজকে পঙ্গু করে দেবে। সংস্থাটির কমিশনার-জেনারেল ফিলিপ লাজ্জারিনি মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সতর্ক করে এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। ফিলিপ লাজ্জারিনি বলেন, ‘বৃহস্পতিবার থেকে কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞা এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অস্থিতিশীলতা এবং হতাশাকে আরও তীব্র করবে।’ তিনি বলেন, এই পদক্ষেপ ১৫ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধে বিধ্বস্ত এই ভূখণ্ডের পুনরুদ্ধার ও পুনর্গঠন প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর আস্থা নষ্ট করবে এবং শান্তি ও নিরাপত্তার সম্ভাবনাকে বিপন্ন করবে। এদিকে, ইসরাইলের অন্যতম

প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম গাজায় বন্ধ করে দেওয়ার এবং এর সঙ্গে সব যোগাযোগ যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য তেল আবিবের নেওয়া ‘সার্বভৌম সিদ্ধান্ত’ সমর্থন করেছে। নিরাপত্তা পরিষদের সভায় ওয়াশিংটনের দূত ডরোথি শে বলেছেন, লাখ লাখ মানুষকে সাহায্য দেওয়া সংস্থাটির ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা ‘ব্যাপক’ প্রভাব ফেলছে। বিশেষজ্ঞ এবং জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, এ পরিস্থিতি বিপর্যয়কর হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস