ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ |
ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানের উত্তর-পূর্বদিকে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ জুন) কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা এই খবর প্রকাশ করেছে। ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন বিমান দিয়ে এই হামলা চালিয়েছে। তারা এটিকে উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি ‘সুনির্দিষ্ট এবং পূর্বপ্রস্তুতি সম্পন্ন সমন্বিত হামলা’ বলছে, যার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু কর্মসূচি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমাদের মিশন শেষ হওয়ার আগ

পর্যন্ত যতদিন প্রয়োজন এ অভিযান চলবে। এদিকে হামলার পর তেহরানের প্রধান বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, কর্তৃপক্ষ ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করেছে। তবে ইসরায়েলি হামলার ফলে বিমানবন্দরটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। পারমাণবিক লক্ষ্যবস্তুর পাশাপাশি তেহরান এবং অন্যান্য শহরের আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। বিবিসি, আলজাজিরা, রয়টার্স ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। হামলায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। ইরানের রাজধানীতে স্থানীয় সময় ‍শুক্রবার (১৩ জুন) ভোর ৩টার দিকে আলজাজিরার সংবাদদাতারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। দেশটির রাজধানীতে ছয় থেকে ৯টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সংবাদদাতা ব্যক্তিগতভাবে কমপক্ষে দুটি বিস্ফোরণের কথা নিশ্চিত হয়েছেন। তবে এই

বিস্ফোরণগুলো একটি নির্দিষ্ট স্থানে নয় বরং শহরের বিভিন্ন অংশে ঘটেছে। রাষ্ট্রীয় টেলিভিশন বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে এবং বিভিন্ন স্থানের ফুটেজ দেখিয়েছে। যেখান থেকে স্পষ্টভাবে ঘটনাস্থল থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। আলজাজিরার সংবাদদাতা জানান, আমরা এখন পর্যন্ত রাজধানীর পশ্চিমাঞ্চলের বিভিন্ন অংশ, মহাল্লাতিতে, শহরের উত্তর-পূর্ব অংশে হামলার খবর শুনেছি। এগুলো আবাসিক এলাকা হিসাবে পরিচিত এবং সামরিক কর্মকর্তা ও তাদের স্বজনরা এসব এলাকার বাসিন্দা। কিছু ফুটেজ থেকেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ভবনগুলো সম্পূর্ণ আবাসিক। অন্যান্য বেসামরিক নাগরিকও এখানে থাকেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের