আসিফ মাহমুদের বিদায়ে যা বললেন বিসিবি সভাপতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫
     ৬:৪২ পূর্বাহ্ণ

আসিফ মাহমুদের বিদায়ে যা বললেন বিসিবি সভাপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪২ 74 ভিউ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের পর তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর অবদানের প্রশংসা করেন। বুলবুল বলেন, “ক্রিকেট–সংক্রান্ত প্রতিটি বিষয়ে যে আন্তরিকতা, স্পষ্টতা এবং উদ্যম নিয়ে আসিফ মাহমুদ কাজ করেছেন, বিসিবি তার প্রতি কৃতজ্ঞ। অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক জটিলতা নিরসন কিংবা বোর্ডকে আত্মবিশ্বাসীভাবে এগিয়ে নিতে যে সহযোগিতা তিনি দিয়েছেন, তা অত্যন্ত মূল্যবান।” যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. আসিফ নজরুল। তার নিয়োগকে স্বাগত জানিয়েছে বিসিবি। সভাপতি বুলবুল আশা প্রকাশ করেছেন, নতুন উপদেষ্টা দেশের সামগ্রিক ক্রীড়া খাতে ইতিবাচক পরিবর্তন

আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বুলবুল বলেন, ‘ক্রীড়ার প্রতি তাঁর দীর্ঘদিনের আগ্রহ ও জনসম্পৃক্ত কাজের অভিজ্ঞতা আমাদের আশাবাদী করে। তিনি দেশের ক্রীড়া অঙ্গনে আরও দৃঢ়তা ও দিকনির্দেশনা যোগ করবেন বলে আমরা বিশ্বাস করি।’ আসিফ মাহমুদের বিদায়ে যা বললেন বিসিবি সভাপতি নতুন দায়িত্ব পেলেন আসিফ নজরুল ঘোষণায় বিসিবি সভাপতি আরও জানান, বাংলাদেশ ক্রিকেট এখন সুস্পষ্ট পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে এগোচ্ছে। নতুন উপদেষ্টার সহযোগিতা ক্রিকেটের প্রতিটি স্তরে মানোন্নয়নে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর দারিদ্র্যতা আর জাদুঘরে গেল না, গেল মানুষের সংসার সহিংসতার শিকার সংখ্যার লড়াই নয়, প্রমাণভিত্তিক সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ উত্তাল মার্চ, ১৯৭১ ৪ মার্চ বইমেলা ২০২৬ : স্বাধীনতার বই ফেরার অপেক্ষায়, ইতিমধ্যে যা হারালাম ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা?