আল-কায়েদার নেতৃত্ব দিচ্ছেন বিন লাদেনপুত্র হামজা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪

আল-কায়েদার নেতৃত্ব দিচ্ছেন বিন লাদেনপুত্র হামজা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ |
আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন ওসামা বিন লাদেন জীবিত আছেন এবং আফগানিস্তানে সন্ত্রাসী সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন বলে একটি গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররে প্রকাশিত ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, হামজা তার ভাই আবদুল্লাহ বিন ওসামার সঙ্গে মিলে আল-কায়েদার কার্যক্রম পরিচালনা করছেন। ন্যাশনাল মোবিলাইজেশন ফ্রন্ট (এনএমএফ) নামে একটি তালেবানবিরোধী সামরিক জোট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২১ সালে কাবুলে আশরাফ ঘানি সরকারের পতনের পর থেকে আফগানিস্তান বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর প্রশিক্ষণকেন্দ্রে পরিণত হয়েছে। এনএমএফ-এর প্রতিবেদন অনুযায়ী, হামজা বিন ওসামা বিন লাদেনকে পাঞ্জশির প্রদেশের দারা আবদুল্লাহ খেল জেলায় সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে ৪৫০ জন আরব ও পাকিস্তানি যোদ্ধা

তাকে নিরাপত্তা দিচ্ছে। তারা সতর্ক করে বলেছে, হামজার নেতৃত্বে আল-কায়েদা পুনর্গঠিত হচ্ছে এবং পশ্চিমা লক্ষ্যের ওপর ভবিষ্যৎ হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও এনএমএফ-এর প্রতিবেদনটি ২০১৯ সালে মার্কিন বিমান হামলায় হামজার নিহত হওয়ার দাবির সঙ্গে বিরোধপূর্ণ। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামজা আল-কায়েদার তৎকালীন নেতা আয়মান আল-জাওয়াহিরির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। যিনি ওসামা বিন লাদেনের মৃত্যুর পর সন্ত্রাসী সংগঠনটির দায়িত্ব নেন। বাবা ওসামা বিন লাদেনের মতোই পুত্র হামজা বিন ওসামাকেও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক সন্ত্রাসী হিসাবে ঘোষণা দিয়েছে। ওসামা বিন লাদেনকে ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে হত্যা করা হয়। যিনি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার অনুমোদন দিয়েছিলেন। যে

হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! হরমুজে ফের উত্তেজনা, হামলার আশঙ্কায় কমছে জাহাজ চলাচল ক্লাব ফুটবলের লম্বা বিরতিতে আন্তর্জাতিক সূচির আকর্ষণীয় যত ম্যাচ কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড