আরও তিন জিম্মিকে মুক্তি দিল হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:৪৬ অপরাহ্ণ

আরও তিন জিম্মিকে মুক্তি দিল হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৪৬ 94 ভিউ
গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির অধীনে আরও তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ১১টার পর গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে তাদের হস্তান্তর করা হয়। খবর আলজাজিরার। আজ যে তিন জিম্মিকে হামাস মুক্তি দিলো তারা হলেন- এলি শারাবি (৫২), ওহাদ বেন আমি (৫৬), এবং ওর লেভি (৩৪)। তারা সবাই বেসামরিক ব্যক্তি। জিম্মিদের মুক্তির সময় সেখানে কয়েক ডজন ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত ফিলিস্তিনি যোদ্ধা এবং বেসামরিক নাগরিকদের দেখা যায়। গত ১৯ জানুয়ারি ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত ৩ সপ্তাহের সময়সীমায় হামাসের পক্ষ

থেকে আরও ৩৩ জন জিম্মি এবং ইসরাইলের পক্ষ থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও ইসরাইল বলছে, ওই ৩৩ জিম্মির মধ্যে ৮ জন মারা গেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। এতে নিহত হন ১ হাজার ২০০ মানুষ আর জিম্মি করে গাজায় আনা হয় ২৫০ জনেরও বেশি মানুষকে। এর প্রতিশোধে ওই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইলি বাহিনী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজার দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩ খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত ‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন! দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত সুদানে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর নিহত সদস্যদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি ১৪ ডিসেম্বর হানাদারমুক্ত হয় যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জ ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন স্থান হানাদারমুক্ত হয় ‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক ‘বিদেশি হাতের ছায়ায়’ নির্বাচনের ছক, দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনূস: সজীব ওয়াজেদ খাকি পোশাকের আড়ালে এক ‘পিশাচের’ উত্থান: ২৮তম বিসিএস-এর ‘মীরজাফর’ ডিসি সামী সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর আহত ১৪ সেনার মধ্যে ৬ জন মারা গেছেন