আমির খানের সেই অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানি অভিনেত্রীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫

আমির খানের সেই অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানি অভিনেত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ |
রূপালি পর্দায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। তবে নিজের প্রতিভাকে যে শুধু রূপালি পর্দায় সীমিত রেখেছেন আমির এমন নয়, ছোটপর্দায় বহুল জনপ্রিয় ‘সত্যমেভ জয়তে’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। স্টার নেটওয়ার্কে প্রচারিত এই অনুষ্ঠানের ফরম্যাট পাকিস্তানি একটি অনুষ্ঠানের সঙ্গে মিলে যায় বলে অভিযোগ করেছেন দেশটির অভিনেত্রী ও উপস্থাপক হিনা বায়াত। উপস্থাপক হিসেবে ‘উলঝান সুলঝান’ নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক হয় এই অভিনেত্রীর। পরবর্তীতে নিজের নাম যোগ করে ‘হিনা কে সাথ’ নামে সে অনুষ্ঠানের নামকরণ করেন তিনি। এই অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য, সামাজিক সমস্যার কথা তুলে ধরা হয়। এছাড়া সমাজের সেসব অন্ধকার কুঠুরিতে আলোকপাত করেন হিনা, যেগুলো নিয়ে

হয়ত বড় পরিসরে খুব একটা আলাপ-আলোচনা হয় না। আমির খানের ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের ফরম্যাটও একইরকম। পাকিস্তানি অভিনেত্রী উশনা শাহ’র টক শো ‘আফটার আওয়ার্স’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমির খানের ‘সত্যমেভ জয়তে’ তার অনুষ্ঠান দ্বারা অনুপ্রাণিত বলে উল্লেখ করেছেন হিনা। তিনি বলেন, ‘আমরা যখন অনুষ্ঠান দেখলাম, তখন আমরা নিজেদের অজান্তেই বলে উঠলাম যে এটা আমাদের সেট, আমাদের কনটেন্ট। ওইসময় তারাও আমাদের অনুষ্ঠান দেখত না, আমরাও তাদের অনুষ্ঠান দেখতাম না। তাই এটা বলব না যে তারা কপি করেছে, তবে তারা অবশ্যই আমাদের অনুষ্ঠানের দ্বারা অনুপ্রাণিত হয়েছে।’ হিনা যোগ করেন, ‘আমার অনুষ্ঠানে যারা কাজ করতেন, তাদের অনেকেই সত্যমেভ জয়তের সঙ্গে এত মিল দেখে চমকে উঠেছিলেন।’ প্রসঙ্গত,

২০১২ সালে আমির খানের ‘সত্যমেভ জয়তে’ প্রথম প্রচারিত হয়। বিষয়বৈচিত্র্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের নানা প্রতিকূলতাকে টিভি পর্দায় তুলে আনার জন্য ভারতে ব্যাপক জনপ্রিয়তা পায় এই অনুষ্ঠান। তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া