আমাদের ১২ মাসই হোক জুলাই: ফারুকী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

আমাদের ১২ মাসই হোক জুলাই: ফারুকী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ উইনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে এ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টাকে নিয়ে নানান বিতর্ক। এদিকে আজ দুপুরে এ উপদেষ্টা লাভ ইমোজি দিয়ে জুলাই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বলেছেন—'আমাদের বারো মাসই হোক জুলাই।' সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো— এ নির্মাতা লিখেছেন— জুলাইয়ের গল্প নানা ফরম্যাটে, নানাভাবে আমাদের বলে যেতে হবে,

বলে যেতেই হবে কেন জুলাই ঘটা অবশ্যম্ভাবী হয়ে উঠল। এর আগে ১৫ বছর কি হয়েছিল সেই গল্পগুলোও বলে যেতে হবে। তিনি আরও লিখেছেন— আজকে বিকাল ৪টায় 'লাল মজলুম' নামে একটা দারুণ ইনোভেটিভ থিয়েটার হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে এটি জাতীয় জাদুঘরের সামনে গিয়ে থামবে। ড. শাহমান মৈশানের নির্দেশনায় এ থিয়েটার পারফরম্যান্সের সঙ্গে যুক্ত হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ঢাকার বন্ধুদের আমন্ত্রণ বলে জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শেষে তিনি লাভ ইমোজি দিয়ে লিখেছেন—'আমাদের বারো মাসই হোক জুলাই।' এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায়

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথবাক্য পড়ান। উল্লেখ্য, ঢালিউড নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শুরু থেকেই ছাত্র-জনতার পক্ষে আওয়ামী লীগের সন্ত্রাসী নির্যাতনের প্রতিবাদে সরব ছিলেন। কখনো নিজের মতামত প্রকাশ করেন, আবার কখনো সমাজের মানুষের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখেন। ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাদেরকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন ছাত্রলীগ কর্মী প্রান্তকে আটকের মুহূর্তে কী ঘটেছিল—দেখা গেল ভিডিওতে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল গ্রেপ্তার শ্রাবণের তথ্যে গুলিসহ পিস্তল উদ্ধার বলিউড ছাড়ার কারণ জানালেন কমল হাসান অ্যাপ সুরক্ষায় ধূম্রজাল রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের নালিশ