আবরার ফাহাদ এই শতাব্দীর শহিদ তিতুমীর: মাহমুদুর রহমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪

আবরার ফাহাদ এই শতাব্দীর শহিদ তিতুমীর: মাহমুদুর রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ |
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দীর্ঘ ৫৪ বছর আমাদের যে সংগ্রাম চলছে, আবরার ফাহাদের শহিদ হওয়ার ঘটনা এই সংগ্রামের টার্নিং পয়েন্ট। আমরা শহিদ আবরার ফাহাদকে শতবছর পরও স্মরণ করতে চাই যে, তিনি একজন অসামান্য সাহসী যোদ্ধা ছিলেন। আবরার ফাহাদ এ শতাব্দীর শহিদ তিতুমীর। সোমবার রাজধানীর পলাশীর মোড়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। স্মরণসভায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় যে গণরুম, গেস্টরুম কালচার ছিল, তা ছিল একেকজন আবরার ফাহাদকে নির্মম নির্যাতনের প্রতীক। আমরা হলে সিট পেয়েছি চতুর্থ বর্ষে ওঠে। অথচ

ছাত্রলীগের আদু ভাইয়েরা ৯ থেকে ১০ বছর করে একেকজন সিঙ্গেল রুমে ছিল। যেখানে চারজনের রুমে আমাদের ৪০ জন থাকতে হয়েছে, সেখানে তারা একাই ছিল। ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, শহিদ আবরার ফাহাদ আমাদের সার্বভৌমত্বের প্রতীক ও আগ্রাসনবিরোধী প্রতীক। তার হত্যাকাণ্ডের মাধ্যমে দুটি জিনিস স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এর একটি হলো আওয়ামী লীগের নির্যাতন। অন্যটি হলো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। স্মরণসভা শেষে পলাশী মোড়ে শহিদ আবরার ফাহাদের স্মরণে ৮ ফলকবিশিষ্ট স্তম্ভের পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাহমুদুর রহমানসহ অন্যরা। এ সময় আবরার ফাহাদের বাবা, ছোট ভাইসহ আরও বিশিষ্টজনরা বক্তব্য দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিড়ি-সিগারেট বিক্রি করা কি হারাম? যা বললেন শায়খ আহমাদুল্লাহ ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট শিক্ষিকার অডিও ফাঁস যে টাকা আনবে সে নম্বর পাবে, যে আনবে না নম্বর পাবে না বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার ট্যুরিস্ট ভিসা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল থাইল্যান্ড হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত দিল ইরান? ‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’ গভীর রাতে কেন ‘কবর’ খুড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য হজে কঠোর সৌদি নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা কুরবানির জন্য প্রস্তুত ‘নেইমার’, দাম ১২ লাখ কারিনার পর এবার আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে ভর্তি ৪ বিভাগে জনবল নিচ্ছে কাতার চ্যারিটি মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার রোনালদো, পর্তুগাল দলে আছেন যারা