আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬

আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬ |
ভারতীয় আধাসামরিক বাহিনী- সিআরপিএফ, বিএসএফ, এসএসবি এবং এনএসজির জন্য ‘উগ্রম’ নামের একটি নতুন স্বয়ংক্রিয় রাইফেল প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে সেটির বোর্ড ট্রায়ালও সম্পন্ন হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সমরাস্ত্র প্রস্তুতকারী সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) রাইফেলটির নকশা প্রস্তুত করেছিল। সেই নকশা অনুযায়ী মাত্র ১০০ দিনে ‘উগ্রম’ থৈরি করেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানাভিত্তিক অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি দিভিপা ডিফেন্স। গতকাল ৬ই জুলাই, সোমবার দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্যানেলের সামনে উগ্রমের ট্রায়ালও হয়েছে। ট্রায়ালে মন্ত্রণালয়ের প্যানেল বন্দুকটিকে ব্যবহারের জন্য সবুজ সংকেত দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দিভিপা ডিফেন্সের কর্মকর্তা শিবু জোসেফ এনডিটিভিকে বলেছেন, মূলত আধাসামরিক বাহিনী

এবং বিভিন্ন রাজ্য রাজ্য পুলিশের কাউন্টার ইন্সারজেন্সি বিভাগের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে রেখে ৭.৬২X৫১ মিলিমিটার বোরের এই স্বয়ংক্রিয় রাইফেল। স্বয়ংক্রিয় এবং সিঙ্গেল শট— উভয় মোডে রাইফেলটি থেকে গুলি ছোড়া যাবে। উগ্রমের এক একটি ম্যাগজিনে সর্বোচ্চ ২০টি গুলি রাখা যায়। ৫১ ক্যালিবারের এই রাইফেলের পাল্লা ৫০০ মিটার এবং এর স্বয়ংক্রিয় মোডে দ্রুত গুলিবর্ষণ সম্ভব। বর্তমানে আধাসামরিক বাহিনীর প্রধান অস্ত্র ৫.৫৬ মিলিমিটার বোরের স্বয়ংক্রিয় রাইফেল ইনসাস। দেশীয় প্রযুক্তিতে তৈরি ইনসাস রাইফেলের কার্যকর পাল্লা ৪০০ মিটার। কিন্তু এর অপেক্ষাকৃত কম ভরের গুলির মারণক্ষমতা কম বলে অভিযোগ রয়েছে। ৭.৬২ মিলিমিটারের ‘উগ্রম’ সেই অভাব মেটাতে সক্ষম হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দিভিপা ডিফেন্সের প্রধান কর্মকর্তা শিবু

জোসেফ জানিয়েছেন, তাদের সংস্থা ২০২১ সালে উগ্রম উৎপাদনের লাইসেন্স পায় এবং এর পর হায়দরাবাদের অদূরে তেলঙ্গানা সরকারের বরাদ্দ করা ১৩ একর জমিতে একটি পূর্ণাঙ্গ উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছে। প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারিতে ডিআরডিওর ‘আর্মামেন্ট অ্যান্ড কমব্যাট ইঞ্জিনিয়ারিং’ (এসিই)-এর ডিরেক্টর জেনারেল শৈলেন্দ্র গোডে প্রথম সর্বসমক্ষে এনেছিলেন উগ্রমকে। জানিয়েছিলেন, মাত্র ১০০ দিনের প্রচেষ্টায় রাইফেলটি নির্মাণ করা হয়েছে। এর পরে রাইফেলটির কার্যকারিতার পরীক্ষা শুরু হয়েছিল। দীর্ঘ আড়াই বছর ধরে চলা সেই পরীক্ষায় পাশ করেছে ‘উগ্রম’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও দেশে স্বর্ণের দামে পতন ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা