আড়তে ডিমের সরবরাহ বেড়েছে, দাম কমেছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৪

আড়তে ডিমের সরবরাহ বেড়েছে, দাম কমেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৪ |
রাজধানীতে ডিমের অন্যতম বড় আড়ত তেজগাঁও। এই বাজারে গত রোব ও সোমবার রাতে ডিম বিক্রি বন্ধ ছিল। দুদিন পর মঙ্গলবার থেকে তেজগাঁওয়ের পাইকারি আড়ত স্বাভাবিক হতে শুরু করেছে। বাজারে ডিমের সরবরাহ বাড়লেও সরকার নির্ধারিত দামে মঙ্গলবার রাতেও সেখানে ডিম কেনাবেচা হয়নি, যদিও আগের তুলনায় দাম কমেছে। এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে তাদের ডিম ক্রয় ও বিক্রয় করতে হচ্ছে। ফলে তারা সরকারি সংস্থার জরিমানা ও শাস্তির মুখে পড়ছেন। তেজগাঁওয়ের পাইকারি বিক্রেতারা জানান, মঙ্গলবার দিবাগত রাতে খামারিদের কাছ থেকে তারা প্রতিটি ডিম ১২ টাকা করে কিনেছেন এবং তা বিক্রি করেছেন ১২ টাকা ২০ পয়সা থেকে ১২ টাকা ৩০

পয়সা দরে। এতে বুধবার খুচরা পর্যায়ে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকা বা তার চেয়ে সামান্য বেশি দরে। প্রতি ডজন ডিমের দাম পড়ছে ১৫৬ থেকে ১৬০ টাকা। অর্থাৎ মঙ্গলবারের তুলনায় বুধবার ডিমের দাম ডজনপ্রতি ২০ টাকার মতো কমেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সকালে শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও নিউমার্কেট কাঁচাবাজারে ১৬০ টাকা দরে ডিম বিক্রি হয়েছে। পাড়া-মহল্লায় এর চেয়ে বেশি দামেও ডিম বিক্রি হচ্ছে। মঙ্গলবারও বাজারে এক ডজন ডিম কিনতে ১৮০-১৯০ টাকা লেগেছে। যদিও সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, বুধবার বাজারে ১ ডজন ডিম বিক্রি হয়েছে ১৬২-১৭৪ টাকা দরে (হালি ৫৪-৫৮ টাকা)। সম্প্রতি কৃষি বিপণন অধিদপ্তর ডিমের

‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দেয়। নির্ধারিত দাম অনুসারে, প্রতিটি ডিমের দাম উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা (ডজন ১৪২ টাকা ৪৪ পয়সা) হওয়ার কথা। মঙ্গলবার ডিমের উৎপাদক, পাইকারি বিক্রেতা ও সরবরাহে যুক্ত অংশীজনদের নিয়ে বৈঠক করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে সিদ্ধান্ত হয়, আগামী দুই সপ্তাহ পরীক্ষামূলকভাবে ডিম উৎপাদক বড় কোম্পানি ও ছোট খামারিরা সরকার নির্ধারিত দামেই সরাসরি পাইকারি আড়তে ডিম পাঠাবে। এর মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। এর মাধ্যমে পাইকারি বিক্রেতারা সরকার নির্ধারিত দামে খুচরা বিক্রেতাদের কাছে ডিম বিক্রি করবেন। ভোক্তা অধিদপ্তর জানায়, বাজারে ডিমের সরবরাহ বাড়িয়ে

দাম কমানোর লক্ষ্যে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজারে ডিমের দাম অনেকটা বেড়ে যাওয়ার পর নতুন এ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার রাতে খামারিদের কাছ থেকে এলেও ডিম উৎপাদক বড় কোম্পানিগুলো এদিন তেজগাঁওয়ে ডিম সরবরাহ করেনি বলে জানান পাইকারি ব্যবসায়ীরা। তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আমানত উল্লাহ বলেন, বড় কোম্পানিগুলো আড়তে ডিম পাঠায়নি। তাদের সঙ্গে বুধবার সভা হয়েছে। আশা করছি, আজ (বুধবার দিবাগত) রাত থেকে বড় কোম্পানিগুলোর ডিম আমরা কিনতে পারব। এদিকে মঙ্গলবার রাতে খামারিদের কাছ থেকে ১২ টাকা দরে প্রতিটি ডিম কিনেছেন পাইকারি ব্যবসায়ীরা। এই দাম উৎপাদক পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়ে ১ টাকা ৪২ পয়সা বেশি। ডিমের বাড়তি দামের বিষয়ে

তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আমানত উল্লাহ বলেন, ডিমের দাম বেড়ে যে অবস্থায় গিয়েছিল, সেখান থেকে যৌক্তিক দামে আসতে আরো দু-একদিন সময় লাগবে। এটা একদিনের মধ্যে ধরে-বেঁধে কমানো সম্ভব নয়, যদিও উল্লেখযোগ্য হারে দাম কমছে। আমরা যত কম দামে কিনতে পারব, তত কম দামে বিক্রি করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ ‘সম্পর্ক উন্নয়নে’ চীন সফরের পর ‘র’ প্রধান এখন বাংলাদেশে বেতন দিচ্ছে না বাফুফে, ফেসবুকে ব্রিটিশ কোচ লিখলেন, ‘খুব ভয়ে আছি’ ডিজিএফআই’র আমন্ত্রণে ঢাকায় ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা: জামায়াতের সাথে মার্কিন থিংক ট্যাংকের বৈঠক এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭ লাখ ফেল, শিক্ষামন্ত্রী মিলনের কারসাজি- অভিযোগ শিক্ষার্থীদের ‘আমিররাও বখরা খায়’, আমিরের উদ্দেশ্যে উপজেলা জামায়াত নেতার ফেসবুকে ক্ষোভ র‌্যাবের হেলিকপ্টার কি ছয়তলার উচ্চতায় নেমে এসেছিল? র‌্যাবের হেলিকপ্টার কি ছয়তলার উচ্চতায় নেমে এসেছিল? মানিকগঞ্জে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার ছাত্রলীগ কর্মী শিহাবের খুনিদের বিচার দাবি ছাত্রলীগের