আইফোন এলো চারটি মডেলে – ইউ এস বাংলা নিউজ




আইফোন এলো চারটি মডেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
বিশ্ব প্রযুক্তির ক্যালেন্ডারে সেপ্টেম্বর মানেই উত্তেজনা আর উন্মাদনা। কারণটা অবশ্যই আইফোন। বছর ঘুরে সেপ্টেম্বর মানেই দুনিয়াকে বদলে দেওয়া আইফোন নিয়ে আসে তাদের সবশেষ সংস্করণ। যুক্তরাষ্ট্রে অ্যাপল এবার তাদের আইফোনের চারটি মডেল উন্মোচনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ১৬ সিরিজের চারটি মডেলে প্রসেসরের গতি, ক্যামেরা, ব্যাটারি লাইফ, রঙের বৈচিত্র্যে আইফোন চমকের পর চমক নিয়ে হাজির। ১৬ আর ১৬ প্লাস মডেল দুটিতে যথাক্রমে ১২৮, ২৫৬ ও ৫১২– গিগাবাইটের স্টোরেজ থাকবে। শুধু ১৬ প্রো আর প্রো ম্যাক্স মডেল দুটিতে ক্রেতারা এক টেরাবাইট স্টোরেজের সংস্করণ কিনতে পারবেন। আইফোন ১৬ এবং ১৬ প্লাস মডেলে যথাক্রমে ৬.১ ও ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। অন্যদিকে ১৬ প্রো ও প্রো

ম্যাক্স মডেলে যথাক্রমে ৬.৩ ও ৬.৯ ইঞ্চি ডিসপ্লে পাবেন ভক্তরা। আইফোন ১৬ ও ১৬ প্লাস মডেলে এ১৮ চিপসেট ও ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট থাকবে, যা সর্বশেষ মডেলে ব্যবহৃত এ১৬ চিপসেটের তুলনায় আইফোনকে ৩০ ভাগ গতিশীল করবে। সুতরাং ডিসপ্লে, গতি আর ব্যাটারি প্রশ্নে উল্লেখযোগ্য পরিবর্তন দৃশ্যমান হলো আইফোন ১৬ সিরিজের প্রতিটি মডেলে। ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স মডেল দুটিতে গতির সঙ্গে সর্বোচ্চ এক টেরাবাইট স্টোরেজ পাওয়া যাবে। তবে স্টোরেজ বেশি পেতে গুনতে হবে বাড়তি বাজেট। ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সেন্সর ও ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সুবিধা যুক্ত হবে। দৃশ্যমান হবে ক্যামেরা কন্ট্রোল বাটন, যা আগের রিং/সাইলেন্ট বাটনের বদলে আসবে। ফাইভএক্স টেলিফটো লেন্স ক্যামেরা

ভক্তদের দেবে অভূতপূর্ব ছবি তোলার সুবিধা। প্রো মডেল দুটির সংস্করণে থাকবে তারহীন (ওয়্যারলেস) চার্জিং সুবিধা। আইফোন ১৬ সিরিজের দাম ৭৯৯ ডলার থেকে শুরু। অন্যদিকে প্রো মডেলের দাম ৯৯৯ ডলার থেকে শুরু বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন