অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত পাল্টালো যমুনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪

আরও খবর

জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক

শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা

তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে!

রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা

মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র

মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত পাল্টালো যমুনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ |
রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শপিং মল কর্তৃপক্ষ। তবে এই ঘোষণার কয়েক পরই দোকানমালিকদের সঙ্গে বৈঠক করে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফিউচার পার্ক কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের ব্যবসায়িক নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট কারণ বিবেচনা করে সাময়িক সময়ের জন্যে বন্ধ ঘোষণা করা হলেও পরবর্তীতে দোকান ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে জনসাধারণ এর জন্যে উন্মুক্ত করে পুনরায় কার্যক্রম শুরু করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ক্রেতাদের এবং শপিংমলের সব

অংশীদারদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সমস্যা সমাধান করে কার্যক্রম শুরু করেছে। বিজ্ঞপ্তিতে যমুনা গ্রুপের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। যমুনা গ্রুপের একজন প্রতিনিধি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই আলোচনা ভিত্তিক পদক্ষেপ আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে সহায়তা করবে এবং সব অংশীদারের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক স্থাপন করবে। আমরা এরইমধ্যে সমস্যাগুলো সমাধান করেছি এবং ভবিষ্যতে যে কোনো সমস্যা মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে শপিংমলের বেশ কয়েকটি দোকানে চুরি অভিযোগে সড়ক অবরোধ করে দোকান মালিক ও কর্মচারীদের বিক্ষোভের পর আজ থেকে বিপণিবিতানটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ। ৩৩ একর জমির ওপর নির্মিত যমুনা ফিউচার পার্ক

কেনাকাটা, বিনোদন এবং খাবারের জন্য রাজধানীবাসীর জনপ্রিয় গন্তব্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে