জার্মানির নানা শহরে ব্যাপক ‘জেন জি’ বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ November, ২০২৬

জার্মানির নানা শহরে ব্যাপক ‘জেন জি’ বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ November, ২০২৬ |
জার্মানির ৩৪টি শহরে কয়েক হাজার জেন-জি তরুণ-তরুণী বিক্ষোভে অংশ নিয়েছেন৷ বিক্ষোভকারীরা স্কুলগুলোতে অধিক অর্থায়ন, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে পদক্ষেপ, বৃহত্তর সামাজিক ন্যায়বিচার এবং জলবায়ু সুরক্ষায় জোরালো ব্যবস্থার দাবি জানিয়েছেন। পাশাপাশি, তারা সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ ব্যবস্থা আবার চালু করার প্রস্তাবের বিরোধিতা করেছেন। বিক্ষোভের আগে কর্তৃপক্ষ সতর্ক করেছিল, চরমপন্থি গোষ্ঠীগুলো এই বিক্ষোভের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। তবে পরবর্তীতে পুলিশ জানিয়েছে, অনেক শহরেই বিক্ষোভের শুরুটা ছিল মূলত শান্তিপূর্ণ। কোলন শহরে অংশগ্রহণকারীদের মুখ ঢাকা থাকা এবং আতশবাজি ব্যবহারের কারণে পুলিশ পূর্বনির্ধারিত পদযাত্রাটি বাতিল করে দেয়। তবে রাইন নদীর তীরে সমাবেশটি অব্যাহত থাকে। স্টুটগার্টে অংশগ্রহণকারীদের মুখ ঢাকা থাকা, আতশবাজি ব্যবহার করা এবং নির্ধারিত পথ থেকে সরে

যাওয়ার কারণে পুলিশ বারবার পদযাত্রাটি থামিয়ে দেয়।

গণমাধ্যমের বিরুদ্ধে মনোযোগ সরিয়ে দেয়ার অভিযোগ

বিক্ষোভের আয়োজকেরা গণমাধ্যমের বিরুদ্ধে সহিংসতার আতঙ্ক ছড়ানোর এবং তাদের মূল দাবিগুলো থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন। আন্দোলনের মুখপাত্র ভেরোনিকা ডিনটার জার্মান সম্প্রচারমাধ্যম ডয়েচলান্ডফুংক-কে বলেছেন, “আমাদের মূল দাবিগুলো থেকে মনোযোগ সরানোর জন্য একটি ‘সহিংসতার বয়ান’ ব্যবহার করা হচ্ছে।” তিনি জোর দিয়ে বলেন যে, জেন-জি রেগেল্ট- (জেন-জি দায়িত্ব নিচ্ছে) শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছে। তিনি তাদের প্রকাশিত নীতিমালার দিকে ইঙ্গিত করে বলেন, যারা এই নীতিমালার সঙ্গে একমত, তাদের সবাইকে স্বাগত জানানো হয়েছে। বিক্ষোভের আয়োজকদের সাংগঠনিক কাঠানো নিয়ে অস্পষ্টতার উদ্বেগের কথা জানিয়ে জার্মানির জাতীয় স্কুল শিক্ষার্থী প্রতিনিধি সংস্থা এই আন্দোলন থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে৷

এই সিদ্ধান্তের বিষয়েও দুঃখ প্রকাশ করেন ডিনটার। অনলাইনে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ এতে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদিও বাস্তবে কতজন উপস্থিত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুয়েটে ফের শাটডাউন কর্মসূচি, উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি উড়োজাহাজ কেনার আগে সম্ভাব্যতা যাচাই নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে যুদ্ধবিরতি শেষ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলবাহী জাহাজে ক্ষয়ক্ষতি খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদক ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে মন্তব্য: আদালতে স্বীকারোক্তি যুবকের ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়—জামায়াত নেতার দাবি অসত্য: প্রসিকিউটর দ্বিতীয় প্রত্যাবর্তনঃ ১/১১’র সরকারের সময়েও সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি ফিরেছিলেন তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামঃ বাংলাদেশের প্রাপ্তি রাজস্বের ২৭% ও ২১ হাজার কোটি টাকার প্রকল্প ঋণ শোধের দায় আকাশ আমার ছাদ হবে, মাটি আমার ঘর।” -দেশরত্ন শেখ হাসিনার এক নির্মোহ ও অনন্য জীবনদর্শন ই-রিকশা’ নিবন্ধন শুরু ১৩ সিটি কর্পোরেশনে: গুণতে হবে রিকশাপ্রতি ৮-১০ হাজার টাকা গার্মেন্টস শ্রমিক আন্দোলন ধামাচাপা দিতে শ্রমিক বিক্ষোভে ছাত্রলীগ খুঁজছে সরকার ও মিডিয়া! বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক নিপীড়ন নিয়ে জার্মান পার্লামেন্টে নথি পেশ করল জার্মানি শাখা ছাত্রলীগ নিয়ন্ত্রণের বাইরে তৈরি পোশাক খাতের অসন্তোষ: পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রীদের জরুরি বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল, কমবে ৩২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৩০০ কারখানায় ছুটি জগন্নাথ হলে মব করে ছাত্রলীগ নেতা অর্ক সাহাকে থানায় দিল ছাত্রদল অর্থনীতির বেহাল দশা, মানুষের পেটে ভাত নেই: একে একে বন্ধ হয়ে যাচ্ছে দেশের অনেক শপিং মল