ইসরায়েলে নতুন সরকার গঠনের দাবিতে রাজপথে হাজারো মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ November, ২০২৬

ইসরায়েলে নতুন সরকার গঠনের দাবিতে রাজপথে হাজারো মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ November, ২০২৬ |

ইসরায়েলের প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতা করে তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা পার্লামেন্ট নির্বাচনে ৬৭ আসন পাওয়া নেতানিয়াহু বিরোধী ইহুদি ও আরব রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে জোট সরকার গঠনের দাবি জানিয়েছেন। শনিবার তেল আবিবের হাবিমা স্কয়ারে প্রায় দুই হাজার মানুষ জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে ছিল, ‘ইহুদি ও আরবরা একে অপরের শত্রু হতে চায় না’ এবং ‘বর্ণবাদের বিরুদ্ধে, সম্প্রীতির পক্ষে’। বিক্ষোভকারীদের হাতে বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড ছিল।

বিজ্ঞাপন

হাবিমা স্কয়ার থেকে বিক্ষোভকারীরা রাবিন স্কয়ারে গিয়ে কর্মসূচি শেষ করেন। সেখানে তারা ঢোল

বাজান এবং ‘পরিবর্তনের আনার জন্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে’, ‘সবার জন্য সমতা’ ও ‘অংশীদারত্ব ও সমতার মধ্য দিয়ে আমরা সরকার পরিবর্তন করব’—এমন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ইহুদি ও আরব রাজনৈতিক দলগুলোর জোট গঠনের দাবিতে শনিবার জেরুজালেমেও বিক্ষোভ হয়েছে। স্ট্যান্ডিং টুগেদার নামের একটি গোষ্ঠী ইসরায়েলজুড়ে এসব বিক্ষোভের আয়োজন করে। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলের হার্জলিয়া শহরেও একই দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল।

ইসরায়েলে ২৮ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২০ আসনের পার্লামেন্টে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১ আসন পায়নি। নির্বাচনে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট ৫৩ আসন, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের বিরোধী জোট ৪৮টি এবং আরব দল রাআম ও জয়েন্ট লিস্ট ১৯টি আসন

পেয়েছে। আইজেনকটের জোট আরব দলগুলোর সঙ্গে হাত মেলালে নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠন সম্ভব। নেতানিয়াহু বিরোধী ইহুদি দলগুলোর সঙ্গে আরব দলগুলোর বৈঠকের খবরও পাওয়া গেছে। ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান আরব দলগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি জানান, নতুন পার্লামেন্টের শুরুর দিনই স্পিকার আমির ওহানাকে পদ থেকে সরানোর বিষয়ে নেতানিয়াহু বিরোধী দলগুলোর মধ্যে সমঝোতা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদকে এ পদে নিয়োগ দেওয়া হতে পারে। তবে আরব দলগুলোর সঙ্গে জোট নিয়ে বিরোধীদের অভ্যন্তরীণ মতপার্থক্য রয়েছে। নেতানিয়াহু বিরোধী চার দলের মধ্যে ইয়াশার, বি’য়াচাদ ও ইসরায়েল বেইতেনু আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনে

আগ্রহী নয়। ফলে আরব দলগুলোর ১৯ আসন যুক্ত করে সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠতা ৬৭ হলেও বাস্তবে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

শনিবার হাবিমা স্কয়ারে নেতানিয়াহুর প্রায় ২০০ জন সমর্থক পালটা বিক্ষোভ করেছেন। তাদের দাবি, আরব দলগুলো নির্বাচন ‘চুরি’ করেছে। বিক্ষোভকারীদের ‘ইহুদি রাষ্ট্র’ ও ‘সন্ত্রাসীদের গাজায় পাঠাও, সরকারে নয়’ স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভে কয়েকজন তরুণ বর্ণবাদী স্লোগান দিয়ে বলেন, ‘তোমাদের গ্রাম পুড়ে ছাই হোক।’ বিক্ষোভে রাআম ও জয়েন্ট লিস্টের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়। সেখানে উপস্থিত হয়ে বিদায়ী পার্লামেন্টের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেন, ‘আমরা কাউকে নির্বাচন চুরি করতে দেব না।’ তাঁর পাশে একটি ব্যানারে লেখা ছিল, ‘ইহুদি রাষ্ট্রের

বৈশিষ্ট্য নির্ধারণের অধিকার আরবদের দেওয়া হবে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা প্রবীণদের সুস্থ রাখতে দূর করতে হবে একাকিত্ব জার্মানির নানা শহরে ব্যাপক ‘জেন জি’ বিক্ষোভ কৃষিমন্ত্রী সারসংকট নিয়ে বললেন, ‘এখানে দুষ্টু লোক আছে’ আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ এইচএসসির ফল প্রকাশের দিনে ছেলের শোকে ভেঙে পড়লেন বাবা বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন: কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম বৈঠক ইসরায়েলে নতুন সরকার গঠনের দাবিতে রাজপথে হাজারো মানুষ সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ তিন মাস পর বাড়িতে পৌঁছেছে সরকার যদি জনগণের মত অগ্রাহ্য করে, তা চরম মূল্যে দেবে: শফিকুর রহমান টাঙ্গাইলে দুই চোখ উপড়ে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতিকে হত্যা, নদী থেকে মরদেহ উদ্ধার আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’ প্রতিশোধ নেওয়া আমাদের চরিত্র নয়’, দেশে ফেরা নিয়ে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কারণ নেই: শেখ হাসিনা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, মিরপুরে সড়ক অবরোধ মিরপুরের স্পিন উইকেটে বাংলাদেশকে বড় ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ বিদ্যুৎ খাতে উন্নয়ন হয়নি—টুকুর বক্তব্যের প্রতিবাদে বিপু, মনে করিয়ে দিলেন কানসাটের ১৭ প্রাণহানির ঘটনা বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দিল জাতিসংঘ, নতুন সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর