ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নারীদের শ্লীলতাহানী-তাণ্ডব চালাল রাজাকারের দোসররা
জুয়ার টাকা জোগাড়ে মসজিদে ইমামতি: ১৫ লাখ টাকা লোপাটের পর গ্রেপ্তার মুফতি মিজান
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা
সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার
টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ইয়াবা পাচারের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি পিকআপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে টেকনাফে অবস্থিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন কাটাখালীর মৃত কাদেরের ছেলে রাসেল (২৩), এফডিএমএন সদস্য ও ক্যাম্প-৪-এর বি ব্লক-১-এর বাসিন্দা; মৃত ছিদ্দিকের ছেলে খাইরুল আমিন (২৪); কাটাখালীর বক্কর আহম্মেদের ছেলে শাকিল (২২) এবং নুরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩১)।
বিজিবি অধিনায়ক জানান, সোমবার রাতে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি
ডাবল কেবিন পিকআপ হোয়াইক্যং চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে পেছনের সিট কভারের নিচে বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পিকআপের চালক বা যাত্রী হিসেবে থাকা মো. সাইফুল ইসলামকে আটক করা হয়। পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অন্যদিকে, একই রাতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবুনিয়া মাঝেরকাঠি এলাকায় বেড়িবাঁধের ওপর দিয়ে মিয়ানমার থেকে তিন ব্যক্তিকে পুঁটলি হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। এ সময় ওই ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা
ধাওয়া করে তাদের আটক করেন। পরে তাদের হাতে থাকা পুঁটলি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৩৪ কার্টন ইয়াবা উদ্ধার করা হয়। এসব কার্টনে মোট ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ছিল।