বড় হারের পর জরিমানাও হলো বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ October, ২০২৬

বড় হারের পর জরিমানাও হলো বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ October, ২০২৬ |
ত্রিদেশীয় সিরিজের শুরুতে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হেরে এমনিতেই কোণঠাসা বাংলাদেশ দল। এই অবস্থার মাঝে মন্থর ওভাররেটের শাস্তিও পেল তাওহিদ হৃদয়রা। ধীরগতির ওভার রেটের কারণে বাংলাদেশকে ম্যাচ ফি-র ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এই শাস্তির কথা জানায়। আবু ধাবিতে গত শনিবারের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম বল করায় এই জরিমানা করেন আইসিসির ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি-র ৫ শতাংশ করে জরিমানা করা হয়। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় নিজেদের ভুল স্বীকার করে নেন এবং শাস্তি মেনে নেন। ফলে কোনো শুনানির প্রয়োজন হয়নি। মাঠের

দুই আম্পায়ার আল্লাহুদিয়েন পালেকের ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি এই অভিযোগ তুলেছিলেন। ওই ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারে বাংলাদেশ। ২৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৩.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয় তাওহিদ হৃদয়ের দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড মাদকের ভয়াল গ্রাসে রাজধানী ঘুম থেকে চিরঘুমে ১২ প্রাণ মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার পাখির কোলাহলে মুখর চলনবিল টাইগার শ্রফের গাড়িতে গুলি, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪ দক্ষিণ আফ্রিকার স্থানীয় নির্বাচনে মুসলিমদের ভোট দেওয়ার আহ্বান প্রেসিডেন্টের সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ জঙ্গিবাদের পুনরুত্থান: আঞ্চলিক উগ্রবাদের নতুন কেন্দ্র বাংলাদেশ রংপুরের কাউনিয়ায় দিনদুপরে বাড়ির সামনেই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ইউক্রেনের সঙ্গে মেক্সিকান ড্রাগ কার্টেলের যোগসাজশ তদন্ত করছে যুক্তরাষ্ট্র, দাবি রুশ গোয়েন্দা সংস্থার রোনালদোকে যে জরিমানা করা হলো, তা তার ৩০ সেকেন্ডের আয়! চ্যাম্পিয়নস লিগে আজ ব্লকবাস্টার লড়াই: মুখোমুখি পিএসজি ও বার্সেলোনা আফগানদের বড় জয়ে জটিল সমীকরণ, ফাইনালে উঠতে বাংলাদেশকে জিততে হবে বড় ব্যবধানে