লা লিগায় প্রথম দল হিসেবে ৬০০ পেনাল্টির মাইলফলকে রিয়াল মাদ্রিদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ October, ২০২৬

লা লিগায় প্রথম দল হিসেবে ৬০০ পেনাল্টির মাইলফলকে রিয়াল মাদ্রিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ October, ২০২৬ |
সেভিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যে ফরাসি ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি এসেছে পানেনকা শটে নেওয়া পেনাল্টি থেকে। আর সেই গোলের সুবাদে লা লিগায় অনন্য এক রেকর্ড গড়েছে স্প্যানিশ ক্লাবটি। ম্যাচের ৬৩তম মিনিটে সেভিয়ার ডিফেন্ডার আন্দ্রেস কাস্ত্রিন এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি মাতেও বুসকেটস ফেরার। এই পেনাল্টির মধ্য দিয়েই লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে নিজেদের পক্ষে ৬০০টি পেনাল্টি পাওয়ার কীর্তি গড়ে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগে পাওয়া এসব পেনাল্টির মধ্যে ৪৬৪টি থেকে গোল করেছে মাদ্রিদ জায়ান্টরা। পেনাল্টি থেকে গোল করার তালিকায় ক্লাবটির হয়ে সবার ওপরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ৬৯টি

পেনাল্টি নিয়েছেন, যার মধ্যে ৬০টি থেকেই গোল পেয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন করিম বেনজেমা। তার নেওয়া ৩২টি পেনাল্টির মধ্যে ২৬টি জালে জড়িয়েছে। এমবাপ্পে গত ম্যাচে নিজের ক্যারিয়ারের ১৮তম পেনাল্টি নিয়ে ১৫তম গোলটি করেন। এ ছাড়া সার্জিও রামোস ১৭টি পেনাল্টি থেকে ১৬টি গোল করেছেন। অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়র ৯টি পেনাল্টি নিয়ে গোল করেছেন সাতটি। সেভিয়ার বিপক্ষে বড় জয়ের রাতে এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি রিয়াল মাদ্রিদের ৬০০ পেনাল্টির মাইলফলক স্পর্শ করাও হয়ে থাকল ম্যাচটির অন্যতম উল্লেখযোগ্য ঘটনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের