ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান
বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ
ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী
সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই
দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস
বিশ্বে আগামী ১৫ বছরে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতির শঙ্কা
সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার
যুক্তরাজ্যের সেনাপ্রধান জেনারেল স্যার রোলি ওয়াকার বলেছেন, দেশের রাজনৈতিক নেতারা খুব শিগগিরই যুদ্ধের ঝুঁকি নিয়ে জনগণের সঙ্গে “সরাসরি আলোচনা” শুরু করবেন। তিনি বলেন, প্রত্যেক নাগরিককে ত্যাগ স্বীকার করতে হবে এবং দেশরক্ষায় ভূমিকা রাখতে হবে।
নর্থ ইয়র্কশায়ারের ক্যাটারিক গ্যারিসনে প্রায় ৭০০ সেনাসদস্যের সামনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের এখন সৈন্যদের প্রয়োজন হবে। সৈনিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এটা জানতেন না, কিন্তু জাতির আপনাদের দরকার হবে।” যুদ্ধ হলে সবচেয়ে বেশি চাপ পড়ে স্থলবাহিনীর কম অভিজ্ঞ ও তরুণ সৈন্যদের ওপর, এ কথাও তিনি মনে করিয়ে দেন।
কার বিরুদ্ধে প্রস্তুতি?
বক্তব্যে জেনারেল ওয়াকার নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি। তিনি কোনো বাধ্যতামূলক সামরিক নিয়োগ বা বেসামরিক নাগরিকদের
তাৎক্ষণিক সংগঠিত করার ঘোষণাও দেননি। তবে বক্তব্যের প্রেক্ষাপটে রাশিয়ার দিকেই ইঙ্গিত দেখছেন পর্যবেক্ষকরা। এই সপ্তাহে এমআই-ফাইভ প্রধান স্যার কেন ম্যাকক্যালাম রাশিয়াকে “এক নম্বর আগ্রাসী” বলে অভিহিত করেন। তিনি আরও জানান, গত এক বছরে যুক্তরাজ্যে ইরান-সংশ্লিষ্ট নাশকতার পরিকল্পনার অভিযোগে ৫০ জনের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। অর্থ ও জনসম্পৃক্ততার প্রশ্ন সেনাপ্রধানের মতে, জনগণকে ত্যাগ স্বীকারে রাজি করানো রাজনীতিকদেরই কাজ। প্রতিরক্ষা বাজেট কীভাবে জোগাড় হবে, তা সরকারের জন্য এখন বড় সমস্যা। প্রতিরক্ষা খাতে প্রায় ৫০০ কোটি পাউন্ডের ঘাটতি পূরণের চাপে আছে মন্ত্রিসভা। জরুরি অবস্থায় প্রস্তুতির পরামর্শ প্রতিরক্ষামন্ত্রীর প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং জরুরি অবস্থা বা যুদ্ধের জন্য সাধারণ পরিবারগুলোকে ঘরে কিছু নগদ টাকা, বোতলজাত পানি ও টিনের খাবার মজুত রাখার
পরামর্শ দিয়েছেন। জাতীয় প্রতিরক্ষা নিয়ে আলোচনা শুরুর যে প্রতিশ্রুতি স্যার কিয়ার স্টারমার দিয়েছিলেন, তা উত্তরাধিকারসূত্রে পেয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। এর আগে জুলাই মাসে পার্লামেন্টে একটি তদন্ত শুরু হয়, যেখানে বেসামরিক নাগরিকরা যুদ্ধের জন্য কতটা প্রস্তুত এবং হামলা হলে জরুরি অবকাঠামো ও জনসেবা টিকে থাকবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যুদ্ধের প্রস্তুতি নিয়ে এ ধরনের সতর্কবার্তা শুধু যুক্তরাজ্যে সীমাবদ্ধ নেই। ফ্রান্সের নতুন সেনাপ্রধান জেনারেল ফাবিয়েন মান্দোঁ গত বছর সতর্ক করেছিলেন, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধে ফ্রান্সকে “সন্তান হারানোর” জন্য প্রস্তুত থাকতে হবে। এতে দেশটির রাজনৈতিক মহলে তীব্র মতভেদ দেখা দেয়।