সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ October, ২০২৬

আরও খবর

বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের

রঙের কাজের বিল না দিয়ে ছাত্রলীগ নেতা বাবুকে পিটিয়ে ১০ তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা

নির্বাচনের আগেরদিন গ্রেপ্তার করেও দাবিয়ে রাখা যায়নি, বিপুল ভোটে আওয়ামী লীগ নেতার জয়

গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে

শুধুমাত্র ছাত্রলীগ নেতার সাথে পরিচয় থাকার কারণে চবি শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে পুলিশে দিল শিবির

সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ October, ২০২৬ |
ডিজিটাল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ, দেশের প্রথম সার্বক্ষণিক অনলাইন সংবাদমাধ্যম ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’- এর প্রধান সম্পাদক এবং প্রকাশক তৌফিক ইমরোজ খালিদীর মহাপ্রয়াণে বাংলাদেশ ছাত্রলীগ গভীর শোক, শ্রদ্ধা ও বেদনাবোধ প্রকাশ করছে। তৌফিক ইমরোজ খালিদীর পুরো জীবনকাল ছিল সাংবাদিকতার মৌলিক আদর্শ, আপসহীন সততা এবং পেশাগত উৎকর্ষের এক উজ্জ্বল ও বর্ণাঢ্য উপাখ্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে দ্য ডেইলি স্টার থেকে শুরু করে বিশ্বখ্যাত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম – সর্বত্র তিনি মেধা, প্রজ্ঞা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছিলেন। পরবর্তীতে দেশে ফিরে এসে প্রথাগত ধারার বাইরে গিয়ে আধুনিক ও গতিশীল ডিজিটাল সাংবাদিকতার ভিত্তি স্থাপন করে তিনি গণমাধ্যম জগতে এক বিপ্লব ঘটিয়েছিলেন। ২০১৭

সালের ডিসেম্বরে ‘ডিজিটাল বাংলাদেশ’ উন্নয়নে ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন। বর্তমান প্রেক্ষাপটে যখন সংবাদমাধ্যমের স্বাধীনতা নানা অদৃশ্য শক্তির কবলে বিপন্ন এবং একশ্রেণির হলুদ সাংবাদিকতার অন্ধ প্রলোভনে সত্যকে পদদলিত করছে, তখন তৌফিক ইমরোজ খালিদীর মতো একজন সত্যান্বেষী ও নৈতিকতার মূর্ত প্রতীক ব্যক্তিত্বের প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত বা গোষ্ঠীস্বার্থ হাসিলের জন্য হলুদ সাংবাদিকতা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডার আশ্রয় নিয়ে সমাজকে বিভ্রান্ত করছে। অন্যদিকে, প্রকৃত সত্য প্রকাশ করতে গিয়ে সৎ ও নীতিবান সাংবাদিকরা প্রায়শই নানামুখী অনভিপ্রেত হস্তক্ষেপ ও চাপের মুখে পড়ছেন। তৌফিক ইমরোজ খালিদী তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা ও সাহসিকতার যে

মানদণ্ড স্থাপন করে গেছেন, তা আমাদের জাতীয় জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ়ভাবে বিশ্বাস করে, তৌফিক ইমরোজ খালিদীর সততা, নিষ্ঠা ও কর্মময় জীবন সকল অনৈতিক হস্তক্ষেপ ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে লড়াইয়ে আগামী প্রজন্মকে যুগ যুগ ধরে পথ দেখাবে। বাংলাদেশ ছাত্রলীগ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। ❐ প্রেস বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ বিদায়ী ম্যাচে প্রস্তুত মেসি সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’ এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?