দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৬

দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৬ |
রাজধানীর নিত্যপণ্যের বাজারে আমিষের বাজারদর সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। মাংস, ডিম কিংবা সস্তা মাছ—যেসব পণ্যের ওপর নির্ভর করে নিম্নবিত্তের দৈনিক প্রোটিনের জোগান চলত, সেগুলোর দাম এখন রেকর্ড ছোঁয়া। ​কয়েক সপ্তাহের ব্যবধানে গরুর মাংসের দাম কেজিপ্রতি ৮০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯০০ টাকায়, যা প্রায় ৭ শতাংশ বৃদ্ধি। খাসির মাংস ১২০০ টাকা থেকে লাফিয়ে এখন ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের শেষ ভরসা ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা এবং পাঙাশ ও তেলাপিয়া মাছের কেজি পৌঁছেছে ২৫০ টাকায়। অন্যদিকে এক ডজন ডিমের দাম ঠেকেছে ১৬০ টাকায়। ​রাজধানীর কাওরান বাজারে কথা হয় ভ্যানচালক আমিনুল ইসলাম সজিবের সঙ্গে। সারারাত কঠোর পরিশ্রমের পর যার

দৈনিক আয় মাত্র ৬৫০ টাকা। তিনি জানান, ডিম, ব্রয়লার মুরগি কিংবা মাছ—কোনোটিই এখন নিয়মিত কেনার উপায় নেই। ছোট্ট মেয়ের মাংস খাওয়ার আবদার মেটাতে না পারার হতাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘গরুর মাংস শেষ কবে কিনেছি মনে নেই। এখন একটা ডিম দিয়ে ভাত খাওয়াও কঠিন হয়ে পড়েছে।’ ​পরিসংখ্যান বলছে, গরুর মাংসের সাম্প্রতিক ৫০ টাকা দাম বাড়ার প্রভাব আমিনুলের মতো খেটে খাওয়া মানুষের মোট দৈনিক আয়ের প্রায় ৮ শতাংশ খেয়ে ফেলে। ফলে প্রতিটি মূল্যবৃদ্ধিই তাদের জীবনযাত্রায় সরাসরি বড়সড় আঘাত হয়ে আসছে। ​কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এই পরিস্থিতির জন্য অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করে বাজারে জোরালো নজরদারির তাগিদ

দিয়েছেন। অন্যদিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম বাজারে তদারকি বৃদ্ধি ও কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন পাচ্ছেন না সাধারণ ক্রেতারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল