ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নারীদের শ্লীলতাহানী-তাণ্ডব চালাল রাজাকারের দোসররা
জুয়ার টাকা জোগাড়ে মসজিদে ইমামতি: ১৫ লাখ টাকা লোপাটের পর গ্রেপ্তার মুফতি মিজান
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা
সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা
জুলাইর সঙ্গে সম্পৃক্ত দাবি করে রাজধানীজুড়ে সামাজিক ও রাজনৈতিক প্রভাব বলয় তৈরির অভিযোগ উঠেছে আ ন ম আয়াসের বিরুদ্ধে।
রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, ব্যক্তিস্বার্থ উদ্ধার, নারী নেতৃত্বের প্রতি অসৌজন্যমূলক আচরণ, মব-তৎপরতা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের মতো বহুবিধ বিতর্কে এখন তিনি আলোচনার কেন্দ্রে।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে আয়াসের এক ঘনিষ্ঠ বন্ধু তার অতীত ও বর্তমানের অনেক গোপন তথ্য প্রকাশ করেছেন।
পরিচয় গোপন রাখার শর্তে তিনি জানান, আয়াসের প্রকৃত বা পূর্বপরিচিত নাম ছিল ‘উজ্জ্বল’। পুরো নাম- মো. আল উজ্জ্বল আহমদ। তিনি একজন সাজাপ্রাপ্ত এবং পুলিশের ওয়ারেন্টভূক্ত আসামি।
ঢাকায় আসার পর নিজের অতীত আড়াল করতেই তিনি ‘আ ন ম আয়াস’ নামে নতুন এক পরিচিতি গড়ে তোলেন।
জুলাই পরবর্তী পরিস্থিতিতে এই আন্দোলনকে নিজের সুবিধার ঢাল হিসেবে ব্যবহার করে নিজের অবস্থান শক্ত করার জোড় চেষ্টা চালাচ্ছেন তিনি। অভিযোগকারীর দেওয়া তথ্যানুযায়ী, আ ন ম আয়াসের মূল হাতিয়ার সংঘবদ্ধ দলবল বা ‘মব’। তিনি ও তার দোসররা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওপর ভয়ভীতি প্রদর্শন, প্রভাব বিস্তার এবং জোরপূর্বক চাঁদাবাজি চালিয়ে আসছেন। জুলাইর সঙ্গে যুক্ত থাকার ভুয়া বা অতিরঞ্জিত ভাবমূর্তিকে পুঁজি করে তিনি এসব অপরাধী কার্যক্রমের সুরক্ষা নিচ্ছেন। পাশাপাশি, আয়াস দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মারাত্মক মাদকাসক্তিতে ডুবে আছেন বলেও তার ওই ঘনিষ্ঠ বন্ধু নিশ্চিত করেছেন।