লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৬

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৬ |
‘নতুন বাংলাদেশে’ বাক স্বাধীনতা ও নাগরিক অধিকার অক্ষুণ্ন রাখার প্রতিশ্রুতি বারবার দেওয়া হলেও মাঠপর্যায়ের চিত্র তা সায় দিচ্ছে না। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে উঠে এসেছে উল্টো চিত্র, যা সাধারণ মানুষের মনে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনদুর্ভোগের চিত্র তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করায় যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাকিবুল ইসলাম মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন বলে এনসিপি ও জামায়াত-শিবির, বিএনপির সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হন। সাম্প্রতিক ভিডিওটিতে তিনি দেশজুড়ে চলমান বিদ্যুতের লোডশেডিং, জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সাধারণ মানুষের

কষ্টের কথা তুলে ধরেছিলেন। নাগরিকদের দৈনন্দিন জীবনের সত্য চিত্র তুলে ধরার পরই ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাকে আটক করা হয়। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাক রুদ্ধ করা ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই শিক্ষকের বিরুদ্ধে নীতি-নৈতিকতা পরিপন্থী কনটেন্ট তৈরির অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। উপজেলা এনসিপির সদস্য সচিব আলামিন হোসেন আকাশ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ৫ই আগস্ট সংক্রান্ত মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ওঠা কনটেন্ট তৈরির অভিযোগ নিয়েও জিজ্ঞাসাবাদ

চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। একজন স্কুল শিক্ষককে এভাবে গ্রেপ্তারের ঘটনায় শিক্ষকসমাজ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি মুক্ত চিন্তার ওপর সরাসরি হামলা। সব মহল থেকে অবিলম্বে সহকারী শিক্ষক মো. রাকিবুল আলম মামুনের নিঃশর্ত মুক্তি এবং ভিত্তিহীন মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে- স্লোগানে লক্ষ্মীপুরে ছাত্রলীগের মিছিল লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক মাননীয় শিক্ষামন্ত্রী, আমার গোল্ড মেডেল কোথায়? অপ্রতিরোধ্য রাফিনিয়া, উড়ছে বার্সেলোনা ঐতিহ্যবাহী আবাহনীর মাঠ দখল করছে বিএনপি সরকার ফাঁসির রায়ে দমে না লড়াই: রক্তচক্ষু আর প্রহসনের বিচারে সংগ্রাম ও নেতৃত্ব আজ আরও শাণিত সাত আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে অস্ট্রেলিয়ার বঙ্গবন্ধু পরিষদের নিন্দা চট্টগ্রামে কলেজছাত্রীকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি শৈলকূপায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধন! ৪ বেকার যুবকের সাড়ে চার লাখ টাকার ক্ষতি জিপিএ-৫ পেয়েও যে কারণে ভর্তির জন্য কলেজ পায়নি ২২০৫ শিক্ষার্থী নবম পে স্কেল নিয়ে বড় সুখবর, অবশেষে আজ ভেটিংয়ে উঠল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়