‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ September, ২০২৬

‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ September, ২০২৬ |
ফোন না ধরা এবং টিকিট চাওয়ার জের ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের ব্যবস্থাপক ও বুকিং ক্লার্ককে চড়থাপ্পড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় পৌর যুবদলের এক নেতার বিরুদ্ধে। আজ ১৪ই সেপ্টেম্বর, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন প্ল্যাটফর্মে এই মারধরের ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীরা দুপুর দুইটা পর্যন্ত দীর্ঘ আড়াই ঘণ্টা টিকিট কাউন্টার বন্ধ রাখেন, যার ফলে তীব্র গরমে স্টেশনে আসা চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। মারধরের শিকার দুজন হলেন—তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের ব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ (সজীব) ও বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম নাজমুল হুদা (সানি), যিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে

রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, বেলা ১১টার দিকে যুবদল নেতা সানি ফোন করে কাউসার হোসেনের কাছে দুটি টিকিট চান এবং লোক পাঠাচ্ছেন বলে জানান। কাউন্টার সাময়িকভাবে বন্ধ থাকায় এখন টিকিট দেওয়া সম্ভব নয় বলে জানান বুকিং ক্লার্ক। এরপর বেলা সাড়ে ১১টার দিকে নাজমুল হুদা সানি স্টেশনে এসে কাউসারকে ডেকে বাইরে নিয়ে চড়থাপ্পড় মারেন। ব্যবস্থাপক মহিউদ্দিন এগিয়ে এসে কারণ জানতে চাইলে তাকেও মারধর করা হয়। ব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদের দাবি, নাজমুল হুদা দীর্ঘদিন ধরে তিতাস কমিউটারের এজেন্টশিপ নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ইজারাদার প্রতিষ্ঠান রাজি না হওয়ায় এবং ফোন সঙ্গে সঙ্গে না ধরায় ক্ষিপ্ত হয়ে তিনি এই আক্রমণ চালান। তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার

করেছেন যুবদল নেতা নাজমুল হুদা। তার দাবি, তিতাস কমিউটারের কর্মচারীরা সরকারি ৭৫ টাকার টিকিট সাধারণ মানুষকে না দিয়ে কালোবাজারিদের কাছে ১৫০ টাকায় বিক্রি করেন, যা বাইরে ২০০ টাকায় বিক্রি হয়। এই কালোবাজারির প্রতিবাদ করায় তারা উল্টো কাউন্টার বন্ধ রেখে নাটক সাজাচ্ছেন। ঘটনার পর আড়াই ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ থাকলেও পরবর্তীতে ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও নিরাপত্তার আশ্বাসে দুপুর দুইটার দিকে কাউন্টার পুনরায় চালু করা হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শাহ আলম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে টিকিট বিক্রি শুরুর ব্যবস্থা করে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত

ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব