গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬ |
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ১১ বছরের তানিয়া। শীর্ণ শরীরজুড়ে পোড়া ও আঘাতের চিহ্ন। মাথায় একাধিক সেলাই, পিঠে গভীর ক্ষত। দীর্ঘদিনের নির্যাতনে পা দুটিতেও পচন ধরেছে। অপুষ্টিতে দুর্বল হয়ে পড়া শিশুটি ঠিকমতো দাঁড়াতেও পারছে না। চোখেমুখে স্পষ্ট আতঙ্ক, শরীরে অসহ্য যন্ত্রণা। দেড় বছর আগে গৃহকর্মীর কাজের জন্য ঢাকায় পাঠানো হয়েছিল তানিয়াকে। অভিযোগ, সেখানে তাকে দিনের বেশিরভাগ সময় টয়লেটে আটকে রাখা হতো, ঠিকমতো খাবার দেওয়া হতো না এবং শরীরের বিভিন্ন স্থানে খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হতো। সম্প্রতি মাথা ও থুতনিতে গুরুতর আঘাতের পর তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার রাত ৩টার দিকে বাবা বেলাল হোসেন তাকে খাগড়াছড়ি

জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। তানিয়ার বাড়ি মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি গ্রামে। দিনমজুর বেলাল হোসেনের দুই মেয়ের মধ্যে সে ছোট। প্রায় পাঁচ বছর আগে তাদের মা মারা যান। তখন তানিয়া স্থানীয় একটি মাদরাসায় চতুর্থ শ্রেণিতে পড়ত। স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভাবের কারণে প্রায় দেড় বছর আগে প্রতিবেশী তোফাজ্জল হোসেনের মাধ্যমে তানিয়াকে গৃহকর্মীর কাজে ঢাকায় পাঠাতে রাজি হন বেলাল। তবে মেয়েকে ঢাকার কোন ঠিকানায় বা কার কাছে নেওয়া হচ্ছে, তা জানতেন না তিনি। প্রথমে ফেনী শহরের ট্রাংক রোড বড় মসজিদসংলগ্ন একটি বাসায় এক নারীর কাছে তানিয়াকে রাখা হয়। পরে ওই নারী তাকে ঢাকায় তাঁর বোনের বাসায় পাঠান বলে জানা গেছে। তানিয়ার ভাষ্য,

ঢাকার মিরপুরের একটি বাড়িতে তাকে রাখা হয়েছিল। বাড়ির গৃহকর্তার নাম রাসেল এবং গৃহকর্ত্রীর নাম ছোটন। রাসেলের মিরপুরে ল্যাপটপের দোকান রয়েছে এবং তাঁর স্ত্রী একটি স্কুলে শিক্ষকতা করেন বলেও জানিয়েছে শিশুটি। তানিয়ার অভিযোগ, ওই বাড়িতে প্রায় প্রতিদিনই তাকে নির্যাতন করা হতো। শরীরের বিভিন্ন স্থানে খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হতো। দিনের বেশিরভাগ সময় তাকে টয়লেটে আটকে রাখা হতো। ঠিকমতো খাবারও দেওয়া হতো না। দেড় বছর আগে ঢাকায় যাওয়ার পর একবারও মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বাবা বেলাল। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, ‘শিশুটির শরীরে দীর্ঘসময় ধরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে

উন্নত চিকিৎসা প্রয়োজন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।’ এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিসবাহ উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল ঢাকায় হওয়ায় এখানে মামলা গ্রহণ বা কোনো আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।’ তবে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা বলেন, বাংলাদেশের যে স্থানেই অপরাধ সংঘটিত হোক, খাগড়াছড়ি থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে ঢাকার সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘এআই মানুষকে ধ্বংস করতে পারে’: কেন থামছে না প্রযুক্তির দৌড় গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় চেম্বার আদালতেও বহাল গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার হাতিয়ার সেই বিদ্যালয়ে আবারও ঝাঁজালো গন্ধ, অসুস্থ ২০ শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, আতঙ্কে আহত কয়েকজন যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ ‘ভাতের জন্য সাগরে গেছিলো, সাত মাস হয়ে গেলো বুকের মানিক এখনও আসে না’ ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন ইউনূস ও তার উপদেষ্টাদের মহা লুটপাট-অর্থ পাচারের খতিয়ান ক্রমশ প্রকাশ্যে BRICS থেকে দূরত্ব: বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সুযোগ কি বিসর্জনের পথে? সাইবার সুরক্ষা আইন ফের সংশোধনের পথে: গুজব-অপতথ্যে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের প্রস্তাব নারী এশিয়া কাপের ফাইনালেও চ্যাম্পিয়ন ভারত ও নকভির ট্রফি নাটক ম্যানচেস্টার ডার্বিতে হলান্ডের গোল ভুল ছিল, স্বীকার করল প্রফেশনাল গেম রেফারিজ শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের মুকুট জভেরেভের আওয়ামী লীগের প্রতি অভিযোগ আছে, প্রত্যাশাও অনেক: এবার আর কোন ছাড় দিতে রাজি না ৩ মাস মোহাম্মদপুরের নেই লাইনের গ্যাস: “জুলাই জ্বালিয়ে ভাত রাঁধব?” ক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিক্রিয়া উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে উড়ে গেল বাংলাদেশ, হারের নতুন রেকর্ড আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন?