ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ August, ২০২৬

ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ August, ২০২৬ |
রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম হওয়া এবং পরিচালন ব্যয় ক্রমশ বাড়তে থাকায় সবশেষ অর্থবছরে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছে সরকার। ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বর্তমান তারেক সরকারের সময়ে এই রেকর্ড গড়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে ব্যাংক খাত থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা। এর আগের অর্থবছরে ব্যাংক খাত থেকে নেওয়া ঋণের পরিমাণ ছিল ৬২ হাজার ২২১ কোটি টাকা। হিসাব অনুযায়ী, এক বছরের ব্যবধানে সরকার কর্তৃক ব্যাংক খাত থেকে নেওয়ার ঋণের পরিমাণ বেড়েছে ১ লাখ ৩ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাজেটের ঘাটতি মেটাতে কেবল ব্যাংক নয়, বরং

দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকেও ব্যাপক ঋণ গ্রহণ করা হয়েছে। ফলে সবশেষ অর্থবছরে সরকারের সংগৃহীত মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ২ লাখ ২২ হাজার কোটি টাকা। এর আগের অর্থবছরে মোট সংগৃহীত ঋণ ছিল ১ লাখ ৭৮ হাজার কোটি টাকার কিছু বেশি। সে হিসেবে এক বছরের ব্যবধানে মোট ঋণ বেড়েছে ৪৪ হাজার কোটি টাকা বা প্রায় ২৫ শতাংশ। অন্যদিকে, ব্যাংকিং ব্যবস্থার বাইরে অন্যান্য বৈদেশিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস থেকেও সরকার ৫৭ হাজার ৭৪৩ কোটি টাকার ঋণ গ্রহণ করেছে। ফলে দেশের অভ্যন্তরে সরকারের মোট অভ্যন্তরীণ ঋণের স্থিতি বা পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ২২ হাজার ২৭০ কোটি টাকা। এই বিশাল অভ্যন্তরীণ ঋণের মোট পরিমাণ দেশের বর্তমান মোট দেশজ

উৎপাদনের (জিডিপি) ১৮.৩৪ শতাংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?