স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৬

স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৬ |
রাজধানীর নিত্যপণ্যের বাজারে মাছ, মুরগি ও ডিমের চড়া দামে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের নাভিশ্বাস উঠেছে। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য মেলাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের পরিবারগুলো। আজ ২১শে আগস্ট, শুক্রবার রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় প্রোটিনজাত এসব পণ্যের দাম চড়া থাকায় বাজার খরচের ওপর চরম প্রভাব পড়েছে। বাজারের তথ্য অনুযায়ী, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়, আর সোনালি মুরগির কেজি ছুঁয়েছে ৩২০ টাকা। এছাড়া দেশি মুরগি কিনতে ক্রেতাকে গুণতে হচ্ছে কেজিপ্রতি ৬৫০ টাকা পর্যন্ত। একইসঙ্গে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের বাজারেও লাগাতার অস্বস্তি বিরাজ করছে। সাধারণ বাদামি ডিমের ডজন বিক্রি

হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায় এবং সাদা ডিম মিলছে ১৩০ টাকায়। তবে পাড়া-মহল্লার খুচরা দোকানে ডিমের দাম ডজনপ্রতি ১৫৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত পৌঁছাতে দেখা গেছে। মাছের বাজার ঘুরে ক্রেতাদের হতাশ হতে দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, তেলাপিয়া কেজিপ্রতি ২৫০ থেকে ২৬০ টাকা এবং পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকা হলেও বড় রুই এবং কাতলা ৩৮০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিকোচ্ছে। চিংড়ির কেজি ১,০০০ থেকে ১,৩০০ টাকা। অন্যদিকে ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ ২,৫০০ টাকা এবং ১.৩ কেজি ওজনের ইলিশ কিনতে লাগছে প্রায় ৩,০০০ টাকা। অন্যান্য মাছের মধ্যে চাষের পাবদা ৩৫০–৪০০

টাকা, চাষের কই ৩০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। রায়েরবাজারের ক্রেতা মো. শফিক আক্ষেপ প্রকাশ করে বলেন, “বাজার খরচ যেভাবে বেড়েছে, তাতে সংসার চালানো এখন দায় হয়ে পড়েছে। ২৫০ টাকার নিচে কোনো মাছ পাওয়া যাচ্ছে না, সাধারণ তেলাপিয়াও আড়াইশ টাকা কেজি।” অন্যদিকে বিক্রেতারা বলছেন, বাজারে পণ্যের সরবরাহ এবং আড়তের পাইকারি মূল্যের ওঠানামার ওপর ভিত্তি করেই তাদের দাম নির্ধারণ করতে হচ্ছে। সব মিলিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর কমার কোনো লক্ষণ না থাকায় বাজারে স্বস্তি ফেরাতে কার্যকর মনিটরিং ও বাজার তদারকির তাগিদ দিচ্ছেন ভুক্তভোগী সাধারণ ক্রেতারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল