৪১ বিলিয়ন ইউরোর বাজার ক্রমশ সংকুচিত: ইইউতে পোশাক রপ্তানি কমল ১৬.৪৩%, কমেছে দরও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬

৪১ বিলিয়ন ইউরোর বাজার ক্রমশ সংকুচিত: ইইউতে পোশাক রপ্তানি কমল ১৬.৪৩%, কমেছে দরও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ |
চলতি বছরের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে বাংলাদেশ ইইউভুক্ত দেশগুলোতে ৮ দশমিক ৬৪ বিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৪৩ শতাংশ কম। ইইউর সামগ্রিক পোশাক আমদানির বাজারও একই সময়ে সংকুচিত হয়েছে। তবে ওই বাজারে সামগ্রিক আমদানি কমার তুলনায় বাংলাদেশের রপ্তানি পতনের হার প্রায় দ্বিগুণ। ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল জানান, বছরের প্রথম ছয় মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ৮ দশমিক ২২ শতাংশ কমেছে। একই সময়ে প্রতি ইউনিট পোশাকের গড় রপ্তানি মূল্যও কমেছে

৮ দশমিক ৯৪ শতাংশ। তবে জুন মাসে বাংলাদেশের পোশাক রপ্তানিতে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। ওই মাসে ইইউতে রপ্তানি আগের বছরের জুনের তুলনায় শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে ১ দশমিক ৩৭ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। এ সময়ে রপ্তানির পরিমাণ ৬ দশমিক ৫৩ শতাংশ বাড়লেও গড় রপ্তানি মূল্য কমেছে ৫ দশমিক ৩১ শতাংশ। ইইউর পুরো পোশাক আমদানি বাজারের চিত্রও বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইইউ মোট ৪১ দশমিক ১০ বিলিয়ন ইউরোর পোশাক আমদানি করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ আমদানি ৯ দশমিক ৭০ শতাংশ কম। আমদানির পরিমাণ কমেছে ৬ দশমিক ৪০ শতাংশ এবং গড় ইউনিট মূল্য

কমেছে ৩ দশমিক ৫৩ শতাংশ। বিশ্লেষকদের মতে, ইউরোপজুড়ে ভোক্তাদের চাহিদা দুর্বল হয়ে পড়া এবং পোশাকের দাম কমে যাওয়ার প্রভাব পড়েছে আমদানির বাজারে। ফলে শুধু বাংলাদেশ নয়, ইইউর বাজারে পোশাক সরবরাহকারী অধিকাংশ প্রধান দেশই রপ্তানি কমার মুখে পড়েছে। প্রধান সরবরাহকারী দেশগুলোর মধ্যে তুরস্কের পোশাক রপ্তানি কমেছে ১৪ দশমিক ৬০ শতাংশ। পাকিস্তানের কমেছে ১২ দশমিক ৫৩ শতাংশ, ভারতের ১২ দশমিক ৪৯ শতাংশ, শ্রীলঙ্কার ১১ দশমিক ২১ শতাংশ, চীনের ৮ দশমিক ৮৮ শতাংশ এবং কম্বোডিয়ার ৮ দশমিক ৮৪ শতাংশ। তবে এই প্রবণতার ব্যতিক্রম ভিয়েতনাম। ইইউর বাজারে দেশটির পোশাক রপ্তানি শূন্য দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। যদিও একই সময়ে ভিয়েতনামের রপ্তানির পরিমাণ ১১ দশমিক ৫২ শতাংশ কমেছে, গড়

ইউনিট মূল্য ১৩ দশমিক ৪৩ শতাংশ বেড়ে যাওয়ায় দেশটি মোট রপ্তানি মূল্যে সামান্য প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার ক্ষেত্রেও গড় ইউনিট মূল্য বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। কিন্তু রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় মূল্য বৃদ্ধির সুফল সামগ্রিক রপ্তানি আয়ে ধরে রাখতে পারেনি দেশ দুটি। ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণে বাংলাদেশের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে উঠে এসেছে রপ্তানি কমার হার। ইইউর সামগ্রিক পোশাক আমদানি যেখানে ৯ দশমিক ৭০ শতাংশ কমেছে, সেখানে বাংলাদেশের রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ। একই সঙ্গে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ এবং গড় ইউনিট মূল্য—দুটিই কমেছে। ফলে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাত একদিকে দুর্বল চাহিদার চাপ, অন্যদিকে কমে যাওয়া পণ্যমূল্যের

মুখে পড়েছে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের রপ্তানি পতন তুলনামূলক বেশি হওয়ায় ইউরোপের বাজারে দেশের পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক অবস্থান নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুরের ঋণ পরিশোধে ভারতীয় রুপির প্রস্তাব: মার্কিন বাণিজ্য চুক্তিতে বাধা, বিপাকে বাংলাদেশ ঝিনাইদহে ১৫ই আগস্টে শোকপালন: প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতাসহ মামলায় আসামি ১৫ নেতাকর্মী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ ও তদন্তের নামে হেনস্তা: বিশ্বজুড়ে শিক্ষক-গবেষকদের উদ্বেগ বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রীর এক মাসের ব্যবধানে ফের নিমজ্জিত চট্টগ্রাম: জলাবদ্ধতায় গৃহবন্দী নগরবাসী কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচি ১৩ লাখের মধ্যে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার, তবে… চরম বিদ্যুৎ বিপর্যয়ে আশার আলো রূপপুর: সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে ‘পরীক্ষামূলক’ ৩০০ মেগাওয়াট বাংলাদেশের কাছে হারায় কামিন্সদের ধুয়ে দিল অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘জুলাই শহীদ’ সাংবাদিক এসে জানালেন- “আমি মরি নাই” বাংলাদেশের ঐতিহাসিক জয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসার ঝড় রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর হামাসের সঙ্গে বিরল আলোচনা শেষে ইসরাইল কুশনার পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী নেতানিয়াহুর নির্বাচনি পোস্টারে খামেনি-এরদোয়ান-মামদানি, নেপথ্যে কী? ৫০ বছর পর সাক্ষাৎকারে খুনি ডালিম: একাত্তরেই মুজিবহত্যার ছক- সম্পৃক্ত জিয়া, কোরান ছুঁয়ে নেন শপথও এমআরটি-৫-এর পর এবার লাইন-১-এর ব্যয় বৃদ্ধি ১৩০ শতাংশ: রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ছুঁইছুঁই আগামী বছরই অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো এলএনজি ক্রয়ে লেজেগোবরে অবস্থা, অপরিকল্পিত লাখ লাখ ডলার খরচ কিন্তু কাটছে না গ্যাস সংকট