ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ August, ২০২৬

ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ August, ২০২৬ |
মেদ কমাতে হলে ঘণ্টার পর ঘণ্টা জিমে গিয়ে ঘাম ঝরাতেই হবে-এমন ধারণা অনেকেরই। কেউ ভুঁড়ি কমাতে, কেউ আবার বাড়তি ওজন ঝরাতে ব্যায়ামে দীর্ঘ সময় ব্যয় করেন জিমে। বিশেষজ্ঞদের মতে, ক্যালোরি বার্ন যত হবে ততই কমবে ওজন। তবে ব্যায়াম ছাড়াও যদি প্রতিদিনের রুটিনে কয়েকটি অভ্যাসকে রপ্ত করতে পারেন, তাহলে মিলবে কাঙ্খিত ফলাফল। কীভাবে সহজে ব্যায়াম ছাড়াই ওজন কমানো যায়, জেনে নিন। পর্যাপ্ত ঘুম জরুরি ওজন কমাতে ঘুম অপরিহার্য। কারণ আপনার ঘুম যদি সম্পূর্ণ হয় তাহলেই ঝরতে থাকবে শরীরের মেদ। অনেকেই অনিদ্রাজনিত সমস্যায় ভুগতে থাকেন। আর তাদের জন্য এই ঘুম খুবই প্রয়োজন। অনেকের শরীরেই ঘুমের চাহিদা প্রচণ্ড পরিমাণে থাকে। আর তাতে সাড়া দিয়ে তবেই মেলে কাঙ্খিত স্বস্তি। যদি

ভালো ঘুম হয়, তাহলে হাঙ্গার হরমোন গ্রোলিনের লেভেল বাড়বে, আর লেপ্টিনের লেভেল কমবে। যার ফলে আপনার খুবই কম খিদে পেতে পারে। যাদের ঘুম কম হয়, তারা উচ্চ ক্যালোরি যুক্ত খাবার খেতে বেশি পছন্দ করেন এবং জাঙ্ক ফুড বেশি খেতে চান। যা মেদ বাড়াতে সাহায্য করে। তাই প্রতিদিন পর্যাপ্ত ও ভালো ঘুম ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ব্ল্যাক কফিতে চিনি নয় বিশেষজ্ঞরা বলছেন, যদি কেউ ওজন কমানোর কথা ভেবে থাকেন, তাহলে কফি ভালো অপশন। তবে এই ব্ল্যাক কফিতে কিছুতেই চিনি মেশানো যাবে না। ব্ল্যাক কফি পান করলে সপ্তাহে অন্তত ৫০০ ক্যালোরি কমতে পারে। চিনি কম অথবা চিনি ব্যতীত যে কোনো রান্না মেদ ঝরাতে খুবই

সাহায্য করে। রান্নায়ও চিনির ব্যবহার কমানো ভালো অভ্যাস। পর্যাপ্ত পানি পান করা পানি শরীরের জন্য যেমন জরুরি, তেমনি মেদ কমানোর ক্ষেত্রেও কার্যকর। খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করলে পেট কিছুটা ভর্তি থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। এটি বিশেষ করে যারা বারবার কিছু না কিছু খেতে চান, তাদের জন্য উপকারী। কোল্ড ড্রিংক পরিহার ক্যালোরি কমানোর জন্য সবচেয়ে জরুরি হলো কোল্ড ড্রিংক পরিহার করা। কোল্ড ড্রিংক খেলে ক্যালোরি বাড়ে। এ ছাড়াও ক্যানের জুস এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে একটি ফল খাওয়া উচিত। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন জাঙ্ক ফুড ওজন বাড়ানোর অন্যতম বড় কারণ। অতিরিক্ত তেল, লবণ ও ক্যালোরিযুক্ত এসব খাবার শরীরে

দ্রুত মেদ জমায়। তাই ওজন কমাতে চাইলে জাঙ্ক ফুড যতটা সম্ভব দূরে রাখাই ভালো। সন্ধ্যার স্ন্যাকস সন্ধ্যার স্ন্যাক্সসে অতিরিক্ত তেল জাতীয় বা ভাজাভুজি খাবার খাবেন না। সেই সময় গ্রিন টি বা কোনো মৌসুমি ফল খেতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে