২০২৭ সালের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দামে হবে বড় উত্থান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ August, ২০২৬

২০২৭ সালের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দামে হবে বড় উত্থান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ August, ২০২৬ |
সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ইউবিএস জানিয়েছে, ২০২৭ সালের প্রথমার্ধেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ডলারে পৌঁছাবে বলে তারা প্রত্যাশা করছে। তবে নিকট ভবিষ্যতে বাজারে কিছুটা ঝুঁকি থাকতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (৭ আগস্ট) এক নোটে এ তথ্য জানিয়েছে ইউবিএস। বর্তমানে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪,২৯৫ ডলারের কাছাকাছি লেনদেন হচ্ছে। তবে গত জানুয়ারির শেষের দিকে রেকর্ড ৫,৫৯৪.৮২ ডলারে পৌঁছানোর পর থেকে স্বর্ণের দাম ইতোমধ্যেই ২৩ শতাংশ কমেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে মূল্যস্ফীতির উদ্বেগ বাড়ায় এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার দীর্ঘ সময়ের জন্য বেশি রাখবে—এমন প্রত্যাশায় স্বর্ণের দামে কিছুটা চাপ তৈরি হয়েছে। সাধারণত সুদের হার বেশি থাকলে

বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের মতো সম্পদের আকর্ষণ কমে যায়। এদিকে, গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ তাদের বেঞ্চমার্ক সুদের হার ৩.৫০ থেকে ৩.৭৫ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছে। ইউবিএস আশা করছে, ধীরে ধীরে মূল্যস্ফীতি কমে আসবে। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর সুদের হার অপরিবর্তিত রাখতে সক্ষম হবে এবং ২০২৭ সালে গিয়ে তা কমানোর চক্রে ফিরে যাবে। ইউবিএসের চিফ ইনভেস্টমেন্ট অফিসার মার্ক হায়েফেল বলেন, স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ডলার বা তার নিচে নেমে আসার এই দুর্বল সময়টি শেষ পর্যন্ত কৌশলগত বিনিয়োগের একটি বড় সুযোগ হিসেবে প্রমাণিত হতে পারে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?