ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব
অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক
জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস
৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের
প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও
১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ
সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের পতন দেখা গেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই অর্থবছরে বাংলাদেশ মোট ৫.২৪৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেয়েছে, যা গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন।
গত ২রা আগস্ট, রোববার ইআরডি বৈদেশিক ঋণ সংক্রান্ত এই হালনাগাদ প্রতিবেদনটি প্রকাশ করে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, এর আগে সবচেয়ে কম প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল ২০১১-১২ অর্থবছরে, যার পরিমাণ ছিল ৪.৭৬৪ বিলিয়ন ডলার। এরপর থেকে আর কোনো অর্থবছরে প্রতিশ্রুতির পরিমাণ এতটা নিচে নামেনি।
তবে ২০১৪-১৫ অর্থবছরে প্রতিশ্রুত ঋণের পরিমাণ ছিল ৫.২৫৮ বিলিয়ন ডলার, যা সদ্য বিদায়ী অর্থবছরের প্রায় কাছাকাছি।
ঋণের প্রতিশ্রুতি কমলেও পরিশোধের ক্ষেত্রে
নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ ঋণ পরিশোধ করেছে দেশটি। এই সময়ে পরিশোধিত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪.৪৯৪ বিলিয়ন ডলারে, যেখানে আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ৪.০৮৭ বিলিয়ন ডলার। উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঋণের প্রবাহ ও পরিশোধ সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও প্রকাশ করে থাকে ইআরডি।